[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 7
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

(00171917715 সুরা ৩৭ ঃ সাফআত ২০৩ পারা ২৩ প্রতিফল দিবসের বর্ণনা এখানে এ আয়াতে আল্লাহ তা'আলা জানিয়ে দিচ্ছেন যে, কিয়ামাত দিবসে কিভাবে কাফিরেরা একে অপরকে দোষারোপ করবে এবং তারা এও স্বীকার করবে যে, পৃথিবীতে তারা অন্যায় করেছে। যখন তারা কিয়ামাতের ভয়াবহতা নিজেদের চোখে দেখতে পাবে তখন মনে মনে অনুতপ্ত হবে। কিন্তু তখনকার অনুশোচনা তাদের জন্য কোন সুখকর বার্তা বয়ে আনবেনা। কিয়ামাত অস্বীকারকারীরা বলবে ঃ ৩2501 7% 152 145) ' হায়, দুর্ভোগ আমাদের! এটাইতো প্রতিফল দিবস! মু'মিন ও মালাইকা/ফেরেশতারা তাদের লজ্জা আরও বাড়ানোর জন্য বলবেন £ 34৫4 4 লে ৬৭০1 ৭:81 (198 হ্যা, এটাই ফাইসালার দিন যা তোমরা অবিশ্বাস করতে । অতঃপর মালাইকা/ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ঃ ৮৪৮0 19১1৮ (3:51 195৯1 মুমিনদের থেকে পৃথক করে ভিন্নভাবে একত্রিত কর যালিম ও তাদের সহচরদেরকে । নুমান ইব্‌ন বাশীর রোঃ) বলেন £ “তাদের সাথীদের" বলতে এখানে তাদের একই পথ অবলম্বনকারীদের বুঝানো হয়েছে যারা তাদের মতই নিজেদেরকে বিপথে পরিচালিত করেছিল । (তাবারী ২১/২৭) ইব্‌ন আব্বাস (রাঃ), সাঈদ ইব্‌ন যুবাইর (রহঃ), ইকরিমাহ (রহঃ), মুজাহিদ (রহঃ), সুদ্দী (রহঃ), আবু সালিহ (রহঃ), আবুল আলীয়াহ (রহঃ) এবং যায়িদ ইবন আসলামও (রহঃ) অনুরূপ মতামত ব্যক্ত করেছেন। (তাবারী ২১/২৭, ২৮) শারিক (রহঃ) সিমাক (রহঃ) হতে, তিনি নুমান (রাঃ) হতে বর্ণনা করেন $ আমি উমারকে (রাঃ) এ আয়াত সম্পর্কে বলতে শুনেছি ঃ তারা হল তাদেরই মত যারা বিপথে চলেছিল । সুতরাং যারা ব্যভিচার করেছে, যারা সুদ খেয়েছে কিংবা সুদের লেন-দেন করেছে, যারা মদ পান করেছে কিংবা মদ পান করিয়েছে তারা সবাই একে অন্যের সাথী । মুজাহিদ (রহঃ) এবং সাঈদ ইব্ন যুবাইর (রহঃ) ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেন যে, ৮৪219)9 এর অর্থ হচ্ছে “তাদের বন্ধুরা" । এ ৩১১ ৩০ ১35484155৩০ এবং আল্লাহর পরিবর্তে যাদের ইবাদাত করত তাদেরকে । অর্থাৎ আল্লাহর পরিবর্তে তারা যে পীর, দেব-দেবীদের ইবাদাত করত তাদের সবাইকে একই জায়গায় উপস্থিত করা হবে ।

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।