[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 7
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

00171691715 সুরা ৩৫ £ ফাতির ১১৮ পারা ২২ না তারা আল্লাহর কিতাবের ওয়ারিশ। বরং এর দ্বারা কাফির, মুনাফিক ও বাম হাতে আমলনামা প্রাপকদেরকে বুঝানো হয়েছে। কিন্তু সঠিক উক্তি এটাই যে, তারা এই উম্মাতের অন্তর্ভূক্ত । আলেমগণের মর্যাদা এই নি'আমাতের অধিকারী লোকদের মধ্যে আলেমগণ সবচেয়ে বেশী ঈর্ধার পাত্র এবং এই নি'আমাতের তারাই সবচেয়ে বেশী হকদার । যেমন কায়েস ইব্‌ন কাসীর (রহঃ) হতে বর্ণিত আছে যে, মাদীনাবাসী একজন লোক দামেক্ষে আবু দারদার (রাঃ) নিকট গমন করে । তখন আবূ দারদা রোঃ) লোকটিকে জিজ্ঞেস করেন £ ভাই! তোমার এখানে আগমনের কারণ কি? উত্তরে লোকটি বলে ঃ একটি হাদীস শোনার জন্য যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করে থাকেন । তিনি বললেন ঃ কোন ব্যবসার উদ্দেশে আসনি তো? জবাবে সে বলল ঃ না। তিনি আবার প্রশ্ন করলেন £ তাহলে অন্য কোন প্রয়োজনে এসেছ কি? সে উত্তর দিল £ না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন ঃ তাহলে তুমি কি শুধু এই হাদীসের সন্ধানেই এসেছ? সে জবাব দিল ৪ জি, হ্যা। তখন তিনি বললেন $ নিশ্চয়ই আমি রাসুলুল্লাহ সান্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি ৪ যে ব্যক্তি ইল্মের সন্ধানে সফরে বের হয়, আল্লাহ তাকে জান্নাতের পথে চালিত করেন এবং (রাহমাতের) মালাইকা/ফেরেশতারা ইল্ম অনুসন্ধানকারীর প্রতি সন্তুষ্ট হয়ে তাদের উপর তাদের ডানা বিছিয়ে দেন। আসমান ও যমীনে অবস্থানকারী সবাই বিদ্যানুসন্ধানীর জন্য ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির মধ্যে মাছগুলিও (ক্ষমা প্রার্থনা করে)। (মূর্খ) ইবাদাতকারীদের উপর আলেমের ফাধীলাত এমনই যেমন চন্দ্রের ফাযীলাত সমস্ত তারকার উপর । নিশ্চয়ই আলেমরা নাবীগণের ওয়ারিশ । আর নাবীগণ দীনার (ক্বর্ণমুদ্রা) ও দিরহাম (রৌপ্যমুদ্া) রেখে যাননা, বরং তারা রেখে যান ইল্ম। যে তা গ্রহণ করে সে খুব বড় সৌভাগ্য লাভ করে। (আহমাদ ৫/১৯৬, আবু দাউদ ৪/১৫৭, তিরমিযী ৭/৪৫০, ইব্‌ন মাজাহ ১/৮১) দ্বারা অলংকৃত করা হবে এবং ; ৮৯১ ৩ 29.) 05 প্ঠ ০১৮

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।