(00171917715 সুরা ৩৫ ঃ ফাতির ১১৭ পারা ২২ কাজগুলি করার ব্যাপারে সতর্ক নয়। তাদের দ্বারা কিছু হারাম কাজও হয়ে যায়। 3.০ (৮8৮ আর তাদের মধ্যে কেহ কেহ মধ্যপন্থী রয়েছে, যারা তাদের জন্য নির্ধারিত আমলের প্রতি মনোযোগী এবং হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে এবং ওয়াজিবগুলি পালন করেছে, কিন্ত মাঝে মাঝে কিছু কিছু ভাল কাজ তাদের থেকে ছুটেও গেছে এবং কখনও কখনও অপছন্দনীয় কাজও তাদের দ্বারা হয়ে গেছে। 4) ১১ ০০৫ 315 ৮৪৮) আর কতকগুলি লোক আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী রয়েছে। তাদের প্রতি নির্ধারিত কাজগুলিতো তারা পালন করেছেই, এমনকি যে কাজ করতে উৎসাহ প্রদান করা হয়েছে সেই কাজগুলিকেও তারা কখনও ছাড়েনি। আর হারাম কাজগুলো হতেতো দুরে থেকেছেই, এমনকি অপছন্দনীয় কাজগ্ডলোকেও ছেড়ে দিয়েছে । তাছাড়া কোন কোন সময় মুবাহ কাজগ্ুলোকেও ভয়ে পরিত্যাগ করেছে। ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, মনোনীত বান্দা দ্বারা উম্মাতে মুহাম্মাদিয়াকে বুঝানো হয়েছে যাদেরকে আল্লাহর সব কিতাবেরই ওয়ারিস বানিয়ে দেয়া হয়েছে। তাদের মধ্যে যারা নিজেদের ব্যাপারে ভুল-ভ্রান্তি করেছে তাদেরকে ক্ষমা করা হবে। তাদের মধ্যে যারা মধ্যপন্থী তাদের সহজভাবে হিসাব নেয়া হবে । আর যারা কল্যাণকর কাজে অগ্রগামী তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছিয়ে দেয়া হবে। (তাবারী ২০/৪৬৫) আবুল কাসিম তিবরানী (রহঃ) বলেন ঃ ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ঃ আমার উম্মাতের কাবীরা গুনাহকারীদের জন্যই আমার শাফা“আত। ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, কল্যাণকর কাজে অগ্রগামী লোকেরাতো বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে । যারা মধ্যপন্থি তারাও আল্লাহর করুণায় সিক্ত হয়ে জান্নাতে যাবে । আর নিজেদের উপর অত্যাচারকারী ও আ'রাফবাসীরা মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের শাফা“আতের ফলে জান্নাতে যাবে । (তোবারানী ১১/১৮৯) সালাফগণের অনেকে বলেছেন যে, মুসলিম উম্মাহর অনেকে আছে যারা নিজেদের জীবনে অনেক অত্যাচার করেছে, কিন্তু তথাপিও মহান আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন, যদিও তারা আমলের ব্যাপারে পরিপূর্ণ নয়, বরং তাদের আমলে ঘাটতি রয়েছে। পূর্বযুগীয় কোন কোন মনীষী এটাও বলেছেন যে, এ লোকগুলো না এই উম্মাতের অন্তর্ভূক্ত, না তারা আল্লাহর মনোনীত বান্দা এবং
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।