[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 6
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৩ ৪ মু'মিনূন ৬৬ পারা ১৮ সৎ আমলকারীদের বর্ণনা মহান আল্লাহ বলেন যে, ইহসান ও ঈমানের সাথে সাথে সৎ কাজ করা এবং এরপরেও আল্লাহর ভয়ে প্রকম্পিত হওয়া মুমিনের বিশেষ গুণ । হাসান বাসরী (রহঃ) বলেন যে, মু'মিন ভাল কাজ করে এবং সাথে সাথে আল্লাহকে ভয় করতে থাকে। পক্ষান্তরে মুনাফিক খারাপ কাজ করে, আবার আল্লাহ থেকে নির্ভয় থাকে । (তাবারী ১৯/৪৫) ঘোষিত হচ্ছে £ ৩% ৮৪) ০০০ ৮৯ 08১1? তারা তাদের রবের নিদর্শনাবলীতে ঈমান আনে । যেমন মহান আল্লাহ মারইয়ামের (আঃ) গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন ঃ এবং সে তার রবের বাণী ও তার কিতাবসমহ সত্য বলে এহণ করেছিল । (সুরা তাহরীম, ৬৬ ঃ ১২) অর্থাৎ তিনি আল্লাহ তা'আলার ক্ষমতা, ইচ্ছা ও শারীয়াতের উপর পূর্ণ আস্থা রাখতেন। তার আদিষ্ট প্রতিটি কাজকে তিনি ভালবাসতেন। আর তার নিষেধকৃত প্রতিটি কাজকে তিনি অপছন্দ করতেন। আল্লাহ তাআলার উক্তি 8 ৩৮১ 3 ৮15 ৯ 02019 তারা তাদের রবের সাথে শরীক করেনা, বরং তাকে এক বলে বিশ্বাস করে । তারা স্বীকার করে যে, আল্লাহ সম্পূর্ণ রূপে অভাবমুক্ত। তার স্ত্রী ও সন্তান নেই । তিনি অতুলনীয় । তার সমকক্ষ কেহই নেই। ১৯) ৮) এ| টা সি) পিঠ) 1ঠা ০০১ ০৮3 তর নামে তারা দান-খাইরাত করে থাকে । কিন্তু তাদের দানের অর্থ সঠিকভাবে উপার্জিত হয়েছে কিনা এবং তা কবুল হবে কিনা এ ভয় তাদের অন্তরে থাকে । তাই আল্লাহর পথে খরচ করার সময় তারা ভীত-কম্পিত হয়। আয়িশা (রোঃ) জিজ্ঞেস করেন ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! যারা যা দান করার তা দান করে ভীত-কম্পিত হদয়ে' এর দ্বারা কি এ লোকদেরকে বুঝানো হয়েছে যারা চুরি করে, ব্যভিচার করে এবং মদ্যপান করে, অতঃপর মহামহিমান্বিত আল্লাহকে ভয় করে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ হে আবু বাকরের কন্যা! হে সিদ্দীকির কন্যা! না, তারা নয়; বরং যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং দান-খাইরাত করে, অথচ আল্লাহকে ভয় করে তাদেরকেই বুঝানো হয়েছে। (আহমাদ ৬/১৫৯)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।