[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 6
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৫ £ ফুরকান ২৭৫ পারা ১৯ আল্লাহ তা'আলার এই নি'আমাতের জন্য তার বান্দাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তিনি তার বান্দাদেরকে সত্যের পথ দেখিয়েছেন। এর ফলে বান্দাদের জন্য অপরিহার্য হল তাদের প্রতি তাদের মালিকের দয়া ও অনুকম্পা অনুধাবন করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা । লক্ষ্য করলে দেখা যাবে যে, মানুষের বসবাসের এলাকায় মিঠা পানি প্রবাহিত হয়ে থাকে । তাদের প্রয়োজনের প্রতি খেয়াল রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তা বিভিন্ন এলাকায় বন্টন করে দিয়েছেন। এ পানি দ্বারা আল্লাহ্‌র বান্দারা তাদের নিজেদের চাহিদা পুরণ করছে এবং গবাদী পশু ও জমির সেচ কাজেও তারা তা ব্যবহার করছে। কোন কোন সমুদ্রে জোয়ার ভাটা হয়ে থাকে। প্রতি মাসের প্রাথমিক দিনগুলিতে তাতে বর্ধন ও প্রবাহ থাকে। অতঃপর চন্দ্রের হাস পাওয়ার সাথে সাথে ওটাও হাস পায়। শেষ পর্যন্ত ওটা স্বীয় অবস্থায় এসে পড়ে। তারপর আবার চন্দ্র বৃদ্ধি পেতে থাকে, তখন ওটাও বৃদ্ধি পেতে শুরু করে এবং চৌদ্দ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে চাদের সাথে বাড়তেই থাকে। তারপর আবার কমতে শুরু করে। এই সমুদয় সমুদ্র আল্লাহ তা'আলাই সৃষ্টি করেছেন। তিনি পূর্ণ ও ব্যাপক ক্ষমতার অধিকারী । লবণাক্ত ও গরম পানি সাধারণভাবে পান করার কাজে ব্যবহৃত হয়না বটে, কিন্তু এ পানি বায়ুকে নির্মল করে যার ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়না । তাতে যে জন্ত মরে যায় ওর দুর্গন্ধে মানুষ কষ্ট পায়না । লবণাক্ত পানির কারণে ওর বাতাস স্বাস্থ্যের অনুকূল হয় এবং ওর স্বাদ পবিত্র ও উত্তম হয়। এ জন্যই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয় ৪ আমরা সমুদ্রের পানিতে অযু করতে পারি কি? তখন তিনি উত্তর দেন ৪ সমুদ্রের পানি পবিত্র এবং ওর মৃত প্রাণী হালাল। (মুআত্তা ১/২২, মুসনাদ শাফিয়ী ১/২৩, আহমাদ ২/৩৬১, আবু দাউদ ১/৬৪, তিরমিযী ১/২২৪, নাসাঈ ১/৫০, ইব্‌ন মাজাহ ১/১৩৬) আল্লাহ তা'আলা বলেন ঃ তা ৮ 157) 098 ৮১৬ 5 ১১স্ন। তি ৬৭ %৯$ তিনি উভয়ের মধ্যে অর্থাৎ মিষ্টি ও লবণাক্ত পানির মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা স্বীয় অসীম ক্ষমতা বলে মিষ্টি ও লবণাক্ত পানিকে পৃথক পৃথক রেখেছেন। না লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশ্রিত হতে পারে, আর না মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিলিত হতে পারে। যেমন তিনি বলেন £

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।