(0017161715 সুরা ২৫ £ ফুরকান ২৭০ পারা ১৯ এটাও আল্লাহ তাআলার পূর্ণ ও ব্যাপক ক্ষমতার পরিচায়ক যে, তিনি মেঘের আগমনের সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন। কি উদ্দেশে বায়ু ব্যবহার করা হবে তার উপর ভিত্তি করে এই বায়ু বিভিন্ন ধরণের হয়ে থাকে । এক ধরণের বায়ু পানি থেকে পানীয়-বাস্প উপরে তুলে নিয়ে যায়। আর এক ধরণের বায়ু পানীয়- বাস্পকে একত্রিত করে ঘন মেঘের সৃষ্টি করে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায় এবং উপরের ঠান্ডার প্রভাবে বৃষ্টি আকারে বর্ষিত হয়। আর এক ধরণের বায়ু বৃষ্টিঘন মেঘকে আল্লাহ তা'আলা যেখানে বৃষ্টি বর্ষণ করতে আদেশ করেন সেখানে তাড়িয়ে নিয়ে যায়। বৃষ্টি বর্ষিত হওয়ার আগে আর এক ধরণের বায়ু, যা সাধারণ বায়ুর চেয়ে একটু ঠান্ডা অনুভূত হয়, বৃষ্টি বর্ষণের আগাম সুখবর মানুষের কাছে পৌছে দেয়। অর্থাৎ কোন বায়ুর কাজ হল পানিকে বৃষ্টি হওয়ার আল্রাম সৃষ্টি করে দেয়া এবং কোন বায়ুর কাজ হল আল্লাহর হুকুমে সেই বৃষ্টিবাহিত মেঘকে তার নিদিষ্ট স্থানে পৌছে দিয়ে বৃষ্টি বর্ষিত হতে সাহায্য করে পৃথিবীকে শস্য শ্যামলে ভরপুর হওয়ার উপযোগী করে তোলা । আল্লাহ সুবহানাহু বলেন 1954৮ ০5». (০ 0399 আর আমি আকাশ হতে বিশুদ্ধ পানি বর্ষণ করি। ১১৪৮ এর অর্থ হল অতি পবিত্র এবং যা অন্য কিছুকেও পবিত্র করে। আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয় ঃ হে আন্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমরা বুযাআর কুপের পানিতে অযু করতে পারি কি? এটা এমন একটি কূপ, যার মধ্যে ময়লা আবর্জনা এবং কুকুরের মাংস নিক্ষেপ করা হয়। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ নিশ্চয়ই পানি পবিত্র, ওকে কোন কিছুই অপবিত্র করতে পারেনা । (মুসনাদ শাফিয়ী ২/২১, আহমাদ ৩/৩১, আবু দাউদ ১/৫৩, তিরমিযী ১/২০৩, নাসাঈ ১/১৭৪) ইমাম তিরমিযী রেহঃ) এটিকে হাসান বলেছেন । আল্লাহ তা'আলা বলেন £ 22511 4 ৪৯০ ওর ছারা আমি মৃত ভু-খগুকে সনীবিত করি। অর্থাৎ যে ভূমি দীর্ঘদিন যাবত পানির জন্য অপেক্ষমান ছিল এবং পানি না থাকার কারণে মরুভূমিতে পরিণত হয়েছিল, তাতে না ছিল কোন গাছ-পালা, না ছিল কোন তরু-লতা। অতঃপর যখন আল্লাহ তা'আলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন তখন সেই মৃতপ্রায় ভূমি নব-জীবন লাভ করল এবং তাতে বৃক্ষ ও তরু-লতার জন্ম হল ও সেগুলি ফুলে-ফলে ভরে উঠল । যেমন মহান আল্লাহ বলেন ৪
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।