[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 6
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৫ ঃ ফুরকান ২৫৫ পারা ১৯ তোমার রাব্ব পথ প্রদর্শক ও ডি সাহায্যকারী রূপে যথেষ্ট। ৪৮ ৩১১৪৪ রাসূল (সাঃ) তার বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে নালিশ করবেন আল্লাহ তা'আলা তীর রাসূল ও নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছেন যে, নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলবেন £ হে আমার রাব্ব! আমার সম্প্রদায়তো এই কুরআনকে পরিত্যাজ্য মনে করেছে। এটা এভাবে যে, মুশরিকরা কুরআনুল কারীম শ্রবণ করতনা এবং তাতে কর্ণপাত করতনা । যেমন মহান আল্লাহ বলেন £ দেন 14 ০০08 কাফিরেরা বলে £ তোমরা এই কুরআন শ্রবণ করনা এবং তা আবৃতি কালে শোরগোল সৃষ্টি কর যাতে তোমরা জয়ী হতে পার। (সুরা ফুসসিলাত, ৪১ £ ২৬) কাফিরদের সামনে যখন কুরআনুল কারীম পাঠ করা হত তখন তারা হট্টগোল ও গোলমাল করত এবং অর্থহীন বাজে কথা বলত যাতে তারা কুরআন শুনতে না পায়। এটাই হল তাদের কুরআন পরিত্যাগ করা ও ওর প্রতি ঈমান না আনা । কুরআনের সত্যতা স্বীকার না করার অর্থও হল ওটা পরিত্যাগ করা। কুরআন সম্পর্কে চিন্তা-গবেষণা করা পরিত্যাগ করাও হল কুরআনকে পরিত্যাগ করা। কুরআন অনুযায়ী আমল, ওর নির্দেশাবলী প্রতিপালন এবং ওর নিষেধাবলী থেকে পরহেষগারী অবলম্বন না করাও হল কুরআনকে পরিত্যাজ্য মনে করা । কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে কবিতা, গান এবং খেল-তামাশার প্রতি আকৃষ্ট হওয়াও হল ওকে পরিত্যাজ্য মনে করা । সুতরাং অনুগ্বহশীল ও সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর নিকট আমরা প্রার্থনা করছি যে, তিনি যেন আমাদেরকে এমন বিষয় হতে পরিত্রাণ দান করেন যার উপর তার ক্রোধ পতিত হয় এবং তিনি যেন আমাদেরকে এমন বিষয়ের আমলকারী বানিয়ে দেন যাতে তিনি সন্তুষ্ট হন। যেমন তার কিতাব হিফয করা, ইহার অর্থ বুঝা এবং দিন রাত ওর উপর প্রতিষ্ঠিত থাকা । নিশ্চয়ই তিনি পরম দয়ালু ও দাতা । মহান আল্লাহ বলেন ৪ ০৮৯ 021945 শর্ট ০৫ এ ৬৭9 এভাবেই প্রত্যেক নাবীর শত্রু করেছিলাম আমি অপরাধীদেরকে ৷ অর্থাৎ হে মুহাম্মাদ! তোমার কাওম যেমন কুরআনকে পরিত্যাগ করছে, পূর্ববর্তী নাবীদের উম্মাতেরাও তেমনই ছিল।

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।