(0017161715 সুরা ২৪ £ নূর ১৬৪ পারা ১৮ তাহলে তারা যেন তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়, যদি তারা তাদের মধ্যে মজলের সন্ধান পায়। গোলাম তার উপার্জনের মাধ্যমে এ মাল জমা করে মনিবকে দিয়ে দিবে এবং এভাবে তারা আযাদ বা মুক্ত হয়ে যাবে । ইব্ন যুরাইজ (রহঃ) হতে রাহাও (রহঃ) বর্ণনা করেছেন ৪ আমি “আতাকে (রহঃ) বললাম, দাস/দাসীর কারও কাছে যদি মুক্ত স্বাধীন) হওয়ার মত অর্থ আছে বলে আমি জানতে পারি তাহলে তার সাথে মুক্ত করার চুক্তিতে আবদ্ধ হওয়া আমার জন্য কি বাধ্যতামূলক? তিনি বললেন £ আমি মনে করিনা যে, এটা বাধ্যতামূলক । আমর ইব্ন দীনার (রহঃ) বলেন $ আমি “আতাকে (রহঃ) বললাম $ আপনি কি এটা কারও কাছ থেকে শুনে বলছেন? তিনি উত্তরে বললেন ঃ না। অতঃপর তিনি আমাকে বললেন যে, মুসা ইব্ন আনাস (রহঃ) তাকে বলেছেন যে, আনাসের (রাঃ) সীরীন নামক এক গোলাম ছিল যার অনেক অর্থকড়ি ছিল। সে আনাসের (রাঃ) কাছে আবেদন জানায় যে, তিনি যেন তার সাথে তার মুক্তির জন্য লিখিত চুক্তিতে আবদ্ধ হন। কিন্তু আনাস (রাঃ) তা প্রত্যাখ্যান করেন৷ তখন গোলামটি উমারের (রাঃ) কাছে তার বিরুদ্ধে নালিশ করে। উমার (রাঃ) তখন আনাসকে (রাঃ) ডেকে গোলামের সাথে চুক্তি করতে নির্দেশ দেন। এবারেও আনাস (রাঃ) অস্বীকৃতি জানান। তখন উমার (রাঃ) তাঁকে চাবুক মারেন এবং 1০ ৮৪৪ ৮৮ ০ ০ ১৪০$ এ আয়াতটি পাঠ করেন। তখন তিনি তার সাথে চুক্তিতে আবদ্ধ হন। ইমাম বুখারী (রহঃ) এ ঘটনাটি সূত্রছিন্ন রূপে বর্ণনা করেছেন । (ফাতহুল বারী ৫/২১৯) ইব্ন যুরাইজ (রহঃ) থেকেও এ ঘটনাটি বর্ণিত হয়েছে এবং আবদুর রায্যাক (রহঃ) তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তিনি বলেন ৪ আমি যদি জানতে পারি যে, আমার গোলামের কাছে টাকা-পয়সা আছে তাহলে কি তার মুক্ত হওয়ার ব্যাপারে তার সাথে চুক্তিবদ্ধ হতে পারি? তিনি বললেন £ আমি মনে করিনা যে, তার সাথে চুক্তিবদ্ধ হওয়া বাধ্যতামূলক; তুমি চাইলে করতে পার, আবার না'ও করতে পার। (আবদুর রায্যাক ৮/৩৭১) আমর ইব্ন দীনারও অনুরূপ বলেছেন £ আমি “আতাকে (রহঃ) জিজ্ঞেস করলাম, আপনি কি কারও কাছ থেকে শুনে বলছেন? তিনি উত্তর দিলেন ঃ না। ইব্ন জারীর (রহঃ) বর্ণনা করেন যে, আনাস ইব্ন মালিকের (রাঃ) সাথে সীরীন (রহঃ) স্বাধীন হওয়ার একটি চুক্তি করতে চাচ্ছিলেন। কিন্তু আনাস (রাঃ) বার বার পিছিয়ে দিচ্ছিলেন । তখন উমার (রাঃ) তাকে বললেন ঃ তার মুক্ত হওয়ার ব্যাপারে অবশ্যই তোমাকে তার সাথে চুক্তি করতে হবে। এটির বর্ণনাধারা সহীহ । (তাবারী ১৯/১৬৭)
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।