(0017161715 সূরা ২৪ ঃ নূর ১৫৭ পারা ১৮ দিয়েছে বলে তারা এরূপ করতে পারবেনা । কিন্তু অমুসলিম নারীকে এর থেকে বাধা দিবে কিসে? ইব্ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ কোন নারীর জন্য বৈধ নয় যে, সে অন্য নারীর সাথে সাক্ষাত হলে তার সৌন্দর্যের বর্ণনা তার স্বামীর সামনে এমনভাবে বলে যেন তার স্বামী এ নারীকে স্বয়ং দেখছে। (ফাতহুল বারী ৯/২৫০) 5 এ%। ০৮ ০ 5 ঠা এবং তাদের ডান হাত যাদের অধিকারী । ইব্ন জারীর (রহঃ) বলেন ঃ এর অর্থ হচ্ছে মূর্তি পূজকদের যে সমস্ত মহিলা মুসলিমদের হস্তগত হয়েছে। এ মহিলাদের সামনে মুসলিম মহিলারা তাদের সাজ-সঙ্জা প্রদর্শন করতে পারবে, সে কাফিরা/মুশরিকা হলেও তাদের দাসী হিসাবে গন্য হচ্ছে। (তাবারী ১৯/১৬০) সাঈদ ইব্ন মুসাইয়্যিবও (রহঃ) অনুরূপ ধারণা পোষণ করতেন। (দুররুল মানসুর ৬/১৮৩) অতঃপর আল্লাহ তাআলা বলেন ঃ 0৫ ৩ ঘট এ ০০৪ ৬০৭এ। 3. পুরুষদের মধ্যে যারা যৌন-কামনা রহিত তাদের সামনেও আভরণ প্রকাশ করা যাবে। অর্থাৎ গৃহের কর্মচারীদের মধ্যে যাদের পুরুষত্ব নেই এবং মহিলাদের প্রতি কোনই আকর্ষণ নেই তাদের হুকুম মাহরিম আত্মীয় পুরুষদের মতই । অর্থাৎ এসব আভরণ তাদের সামনে প্রকাশ করা যাবে। কিন্ত সেই খোজা, যার মুখের ভাষা খারাপ এবং সদা মন্দ কথা ছড়িয়ে বেড়ায় সে এই হুকুম বহির্ভূত । আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, এক খোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের বাড়ীতে আসে । তার পবিত্র স্ত্রীগণ এই আয়াতের মর্মানুযায়ী লোকটিকে আসতে নিষেধ করেননি । ঘটনাক্রমে এ সময়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এসে পড়েন। এ সময় সে এক মহিলার কথা বর্ণনা করছিল ঃ সে যখন আসে তখন তার পেটের উপর চারটি ভাজ পড়ে এবং যখন ফিরে যায় তখন আটটি ভাজ দৃষ্টিগোচর হয়। তার এ কথা শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ঃ “সাবধান! এরূপ লোককে কখনও আসতে দিবেনা । অতঃপর তাকে মাদীনা থেকে তাড়িয়ে দেয়া হয়। সে তখন বাইদা নামক স্থানে বসবাস করতে থাকে । প্রতি শুক্রবার সে পানাহারের জন্য কিছু জিনিস নিয়ে চলে যেত। (মুসলিম ৪/১৭১৫, আহমাদ ৬/১৫২, আবু দাউদ ৫/২২৪, নাসাঈ ৫/৩৯৫)
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।