[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 6
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৪ ঃ নূর ১৪৯ পারা ১৮ আল আমাহ (রহঃ) ইব্‌ন মাসউদকে (রাঃ) বলতে শুনেছেন 8 তুমি তোমার মায়ের কক্ষে প্রবেশ করার সময়েও তার অনুমতি চাবে। ইব্‌ন যুরাইজ (রহঃ) থেকে আরও বর্ণিত আছে, তিনি “'আতাকে (রহঃ) জিজ্ঞেস করেন ঃ অনুমতি না নিয়ে কি স্ত্রীর কাছেও যাওয়া যাবেনা? উত্তরে তিনি বলেন ঃ এখানে অনুমতির প্রয়োজন নেই। কিন্তু তাকেও সংবাদ দিলে অবশ্যই তা হবে উত্তম। এ সন্তাবনা রয়েছে যে, এ সময় হয়ত স্ত্রী এমন অবস্থায় রয়েছে, যে অবস্থায় তার স্বামী তাকে দেখুক এটাও সে পছন্দ করেনা। যাইনাব (রাঃ) বলেন 8 আমার স্বামী আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) যখন আমার কাছে আসতেন তখন তিনি গলা খাকর দিতেন অথবা থুথু ফেলতেন যাতে বাড়ীর লোকেরা তার আগমন সংবাদ জানতে পারে এবং তিনি যা অপছন্দ করেন সেই অবস্থায় যেন কেহকে দেখতে না পান। (তাবারী ১৯/১৪৮) মুকাতিল ইব্‌ন হিব্বান (রহঃ) বলেন যে, অজ্ঞতার যুগে সালামের কোন প্রচলন ছিলনা । একে অপরের সাথে মিলিত হত, কিন্ত তাদের মধ্যে সালামের আদান-প্রদান হতনা । কারও সাথে দেখা হলে তারা বলত £ শুভ সকাল" “শুভ সন্ধ্যা।' কেহ কারও বাড়ী গেলে অনুমতি নিতনা, এমনিতেই প্রবেশ করত। প্রবেশ করার পরে বলত ৪ “আমি এসে গেছি। এর ফলে কোন কোন সময় বাড়ীর লোকদের বড়ই অসুবিধা হত। এমনও হত যে, বাড়ীতে তারা স্ত্রী পরিবার নিয়ে এমন অবস্থায় থাকত, যে অবস্থায় তারা কারও প্রবেশকে খুবই অপছন্দ করত । আল্লাহ তা'আলা এই কু-প্রথাগুলো সুন্দর আদব-কায়দা শিক্ষা দেয়ার মাধ্যমে দূর করে দেন । (দুররুল মানসুর ৬/১৭৬) এ জন্যই মহান আল্লাহ বলেন ঃ ৩ ০ ৮৩১ এটাই তোমাদের জন্য উত্তম। এতে আগমনকারী ও বাড়ীর লোক উভয়ের জন্যই শান্তি ও কল্যাণ রয়েছে। এগুলি তোমাদের জন্য উপদেশ ও শুভাকাজ্কা। মহামহিমান্বিত আল্লাহ বলেন ৪ ২৪৫ ০১% ৬০ ৬৪৬১৫ ৯৬ ০ ক 19১৩ * ৩৬ যদি তোমরা গৃহে কেহকেও না পাও তাহলে তাতে প্রবেশ করবেনা যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয়। কেননা এটা হল অন্যের মালিকানায় হস্তক্ষেপ করা, যা বৈধ নয়। বাড়ীর মালিকের এ অধিকার রয়েছে যে, ইচ্ছা হলে সে অনুমতি দিবে, না হলে দিবেনা ।

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।