[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 6
/ ৮৭১
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২৪ ঃ নূর ১২৫ পারা ১৮ কোন সংকীর্ণ তা নেই। তিনি ছাড়া আরও বহু মহিলা রয়েছে। আপনার বাড়ীর চাকরানীকে জিজ্ঞেস করলে তার সম্পর্কে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তৎক্ষণাৎ বাড়ীর চাকরানী বারিরাহকে (রাঃ) ডেকে পাঠান। তাকে তিনি জিজ্ঞেস করেন ঃ হে বারিরাহ! তোমার সামনে আয়িশার (রোঃ) এমন কোন কাজ কি প্রকাশ পেয়েছে যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলেছে? উত্তরে বারিরাহ রোঃ) বলেন ঃ আল্লাহর শপথ! তাকে বদনাম দেয়ার মত কোন কাজ আমি কখনও হতে দেখিনি । তবে হ্যা, এটুকু শুধু দেখেছি যে, তার বয়স অল্প হওয়ার কারণে মাঝে মাঝে ঠাসা আটা অরক্ষিত অবস্থায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়েন এবং এই সুযোগে বকরী এসে এ আটা খেয়ে নেয়। এ ঘটনার কোন প্রমাণ পাওয়া গেলনা বলে এ দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মিম্বরে উঠে জনগণকে সম্বোধন করে আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল সম্পর্কে বলেন ৪ কে এমন আছে যে আমাকে এ ব্যক্তির অনিষ্টতা ও কষ্ট থেকে বাচাতে পারে, যে আমাকে কষ্ট দিতে দিতে এ কষ্ট আমার পরিবার পর্যন্ত পৌঁছিয়ে দিতে শুরু করেছে? আল্লাহর শপথ! আমার জানা মতে আমার এ স্ত্রীর মধ্যে ভাল গুণ ছাড়া মন্দ গুণ কিছুই নেই। তার সাথে যে ব্যক্তিকে তারা এ কাজে জড়িয়ে ফেলেছে তার মধ্যেও সততা ছাড়া আমি কিছুই দেখিনি । সে আমার সাথেই আমার বাড়ীতে প্রবেশ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের এ কথা শুনে সা'দ ইব্‌ন মুআয আনসারী (োঃ) দীড়িয়ে যান এবং বলেন $ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমি প্রস্তুত রয়েছি। সে যদি আউস গোত্রের লোক হয় তাহলে এখনই আমি তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি। আর যদি সে আমাদের খাযরাজী ভাইদের মধ্যকার লোক হয় তাহলে আপনি নির্দেশ দিন, আমরা আপনার নির্দেশ পালনে মোটেই ত্রুটি করবনা । তার এ কথা শুনে সা'দ ইবৃন উবাদা রোঃ) দীড়িয়ে যান। তিনি খাযরাজ গোত্রের নেতা ছিলেন। তিনি খুবই সৎ লোক ছিলেন। কিন্তু সা"দ ইব্‌ন মুআযের (রাঃ) এ সময়ের এ উক্তির কারণে তার গোত্রীয় মর্যাদায় আঘাত লাগে । তাই তিনি ওর পক্ষপাতিত্ব করতে গিয়ে সা'দ ইব্‌ন মুআযকে (রাঃ) সম্বোধন করে বলেন ঃ তুমি মিথ্যা বললে । না তুমি তাকে হত্যা করবে, না তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে। সে যদি তোমার গোত্রের লোক হত তাহলে তুমি তার নিহত হওয়া কখনও পছন্দ করতেনা। তার এ কথা শুনে উসায়েদ ইব্‌ন হুযায়ের (রাঃ) দীড়িয়ে যান। তিনি ছিলেন সা'দ ইব্ন মুআযের (রাঃ) আত্মীয় সম্পরকীয় ভাই। তিনি বলতে শুরু

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।