(0০017161715 সুরা ১৮ঃ কাহফ ৪২ পারা ১৫ যাবেন। তারা একে অপর সম্পর্কে বেখবর ছিলেন । তারা জানতেননা যে, তাদের প্রত্যেকেই নিজের কাওমের অজ্ঞতাপূর্ণ ও শির্কপূর্ণ কাজে অসন্তুষ্ট । অবশেষে তাদের মধ্যে একজন বুদ্ধিমান ও সাহসী যুবক সকলকে সম্বোধন করে বললেন ঃ ভাইসব! আপনারা সবাই সাধারণ ব্যস্ততাপূর্ণ জন-সমাবেশ ছেড়ে এখানে এসে বসেছেন; আমি চাই যে, প্রত্যেকেই এর কারণ প্রকাশ করবেন যে কারণে স্বীয় কাওমকে ছেড়ে এসেছেন। তখন একজন বলেন £ আমার কাওমের প্রথা, চাল- চলন ও রীতি-নীতি মোটেই ভাল লাগেনা, আসমান ও যমীনের এবং আমাদের ও আপনাদের সৃষ্টিকর্তা যখন একমাত্র আল্লাহ তখন আমরা তাকে ছাড়া অন্যের ইবাদাত কেন করব? তার এ কথা শুনে দ্বিতীয়জন বললেন ঃ আল্লাহর শপথ! এই ঘৃণাই আমাকে এখানে এনেছে। তৃতীয়জনও এ কথাই বললেন। যখন সবাই একই কারণ বর্ণনা করলেন তখন সবার অন্তরেই প্রেমের এক ঢেউ খেলে গেল। একাত্মবাদের আলোকে আলোকিত এই যুবকবৃন্দ পরস্পর সত্য ও খাটি দীনী ভাইয়ে পরিণত হন। তারা তখন একটি জায়গা নির্দিষ্ট করে নেন এবং সেখানে এক আল্লাহর ইবাদাত করতে থাকেন। ক্রমে ক্রমে তাদের কাওমের কাছেও তাদের খবর প্রকাশ হয়ে পড়ে । সুতরাং তাদেরকে ধরে এঁ অত্যাচারী বাদশাহর নিকট নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করে। বাদশাহ এ সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলে তারা অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের সাথে নিজেদের একাত্মবাদ ও দর্শনের বর্ণনা দেন। এমন কি, স্বয়ং বাদশাহ, তার সভাষদবর্গ এবং সারা দুনিয়াকে এর দাওয়াত দেন। তারা মন শক্ত করে নেন এবং পরিষ্কারভাবে বলেন ৪ 1১1 রা ১৫ ৬! 4৪১ ৩০ ০ রি ১৮১৫ 12৬] ০ ০ 1 (০ আমাদের রাবর তিনিই খিনি আসমান ও বরীনের সৃষ্টিকর্তা ও মালিক। তাকে ছাড়া অন্য কেহকেও মাবুদ বানিয়ে নেয়া আমাদের পক্ষে অসম্ভব। আমাদের দ্বারা এটা কখনও হতে পারেনা যে, তাকে ছাড়া অন্য কেহকে আহ্বান করব। কেননা এটা শির্ক। এটা অত্যন্ত বাজে ব্যাপার, অনর্থক কাজ ও বক্র পথ। ৩০ ১৬০০৭ ৪ ৩০ মু ধা 453১ ০০1১ ক, নে আমাদের এই কাওম মুশরিক। তারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে আহ্বান করছে
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।