[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 5
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সূরা ১৮ $ কাহফ ৪১ পারা ১৫ ১৮১৫ ০2] ও ০ 1 1904 1928 মর টি ৬৩ 23) (আর আমি তাদের চিত দৃঢ় করেছিলাম: তারা যখন উঠে দাঁড়াল তখন বলল £ আমাদের রাব্ব আকাশমন্ডলী ও পৃথিবীর রাবব) আমি তাদেরকে তাদের কাওমের বিরোধিতার উপর ধৈর্য ধারণের ক্ষমতা দান করেছিলাম । তারা নিজেদের দেশ ত্যাগ করে এবং আরাম ও শান্তি সম্পূর্ণরূপে বিসর্জন দেয়। পূর্ব যুগীয় কোন কোন মনীষীর বর্ণনা রয়েছে যে, এই লোকগুলি রোম সম্রাটের সন্তান এবং রোমের নেতৃস্থানীয় লোক ছিলেন। একবার তারা তাদের কাওমের সাথে উত্সব উদযাপন করতে গিয়েছিলেন। বাদশাহর নাম ছিল দাকিয়ানুস। সে অত্যন্ত উদ্ধত ও কঠোর প্রকৃতির লোক ছিল। সে সকলকে শির্কের শিক্ষা দিত এবং মূর্তি পূজা করতে বাধ্য করাতো। এই যুবকগণও তাদের বাপ-দাদাদের সাথে এই উৎসব মেলায় গিয়েছিলেন । প্রতি বছর তারা একবার সেখানে যেত এবং তাদের মূর্তির পূজা করত ও তার নামে পশু কুরবানী করত। এ যুগের লোকদের তামাশা দেখে তাদের মনে ধারণা জন্মে যে, মূর্তি পুজা নিছক বাজে কাজ । ইবাদাত-বন্দেগী ও উৎসর্গ একমাত্র এ আল্লাহর জন্যই হওয়া উচিত যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ও মালিক । সুতরাং এই লোকগুলি এক এক করে সেখান থেকে সরে পড়েন। তাদের একজন গিয়ে এক গাছের নীচে বসে পড়েন। পরে দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন সেখানে যান। মোট কথা, এক এক করে সবাই এ গাছের নীচে একত্রিত হন। তাদের একে অপরের সাথে কোন পরিচয় ছিলনা । কিন্তু আল্লাহ তা'আলা তাদের অন্তরে যে ঈমানের নূর সৃষ্টি করে দিয়েছেন তার ফলে তারা সবাই এক জায়গায় মিলিত হন । আয়িশা (রাঃ) হতে বর্ণিত হাদীসে রয়েছে যে, রূহসমূহও একটি নির্বাচিত সেনাবাহিনী | ইমাম বুখারী (রহঃ) আয়িশা (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ আত্মা হল নিয়োগপ্রাপ্ত সৈন্যদের মত । তাদের মধ্যে যারা একে অন্যকে চিনতে পারে তারা পরস্পর একত্রিত হয়, আর যারা একে অপরকে চিনতে পারেনা তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। (ফাতহুল বারী ১/৮৭) ইমাম মুসলিমও (রহঃ) সুহাইল (রহঃ) হতে, তিনি তার পিতা হতে, তিনি আবু হুরাইরাহ (রাঃ) হতে, তিনি রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হতে অনুরূপ একটি হাদীস বর্ণনা করেছেন। (মুসলিম ৪/২০৩১) গাছের নীচে উপবিষ্ট এ যুবকগণ নীরব ছিলেন। তাদের একের অপর হতে ভয় ছিল যে, যদি তিনি মনের কথা বলে ফেলেন তাহলে তার সঙ্গী তার শক্র হয়ে

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।