[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 5
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২০ ৪ তা-হা ৩০৫ পারা ১৬ (এ -০৮৮4০১০ অচিরেই তোমার রাব্ব তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তষ্ট হবে । (সূরা দুহা, ৯৩ £ ৫) 9 ১৯ ৩5) 5১১? তোমার রাব্ব প্রদত্ত জীবনোপকরণ উৎকৃষ্ট ও স্থায়ী । সহীহ হাদীসে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রীদের থেকে পৃথক থাকার শপথ করেছিলেন। তিনি একটি নির্জন কক্ষে অবস্থান করছিলেন। উমার (রাঃ) সেখানে প্রবেশ করে দেখেন যে, তিনি বালিতে ভরপুর একটি খেজুর পাতার চাটাইয়ের উপর শুইয়ে আছেন। চাড়ার একটা টুকরা এক দিকে পড়ে রয়েছে এবং ঝুলন্ত কয়েকটি জিনিস রয়েছে। আসবাবপত্রহীন ঘরের এ অবস্থা দেখে তীর চোখ দু'টি অশ্রুসিক্ত হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে এর কারণ জিজ্ঞেস করেন £ আপনি কীদছেন কেন? উত্তরে তিনি বলেন ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! (রোম সম্রাট) কাইসার এবং (পারস্যের বাদশাহ) সিজার কত সুখে শান্তিতে ও আরাম আয়েশের জীবন যাপন করছে। সৃষ্টিজীবের মধ্যে আপনি আল্লাহর কাছে বন্ধুত্রে সম্মানে আসীন হওয়া সত্তেও আপনার এই অবস্থা! তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ হে খাত্তাবের পুত্র! এখনও আপনি সন্দেহের মধ্যেই পড়ে রয়েছেন! তারা এমন সম্প্রদায় যে, পার্থিব জীবনেই তাদেরকে সুখ ভোগের সুযোগ দেয়া হয়েছে (পরকালে তাদের কোনই অংশ নেই)। (ফাতহুল বারী ৫/১৩৭) সুতরাং জানা গেল যে, রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের ক্ষমতা ও সামর্থ্য থাকা সত্তেও দুনিয়ার প্রতি তিনি খুবই অনাসক্ত ছিলেন । যা কিছু তার হাতে আসত তাই আল্লাহর রাস্তায় একে একে দান করতেন এবং নিজের প্রয়োজনে পরবর্তী দিনের জন্য এক পয়সাও রাখতেননা । আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ আমি তোমাদের ব্যাপারে এ সময়কেই সবচেয়ে বেশি ভয় করি যখন দুনিয়া, তার সমস্ত সৌন্দর্য ও আসবাবপত্র তোমাদের করতলগত হবে । সাহাবীগণ জিজ্ঞেস করলেন ঃ দুনিয়ার সৌন্দর্য ও আসবাবপত্রের অর্থ কি? তিনি উত্তরে বলেন ঃ যমীনের বারাকাত। (ইব্‌ন আবী হাতিম ৭/২৪৪২) কাতাদাহ (রহঃ) এবং সুদ্দী (রহঃ) বলেন ঃ দুনিয়ার জীবনের সৌন্দর্য হল ওর ভিতরের বিভিন্ন নি'আমাতরাজী এবং চাকচিক্যময় আসবাবপত্র । (তাবারী

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।