[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 5
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২০ ঃ তা-হা ২৯৫ পারা ১৬ এও ৩ 14259 সে তাদের উভয়ের নিকট শপথ করে বলল £ আমি তোমাদের হিতাকাংখীদের অন্যতম । (সুরা আ'রাফ, ৭ ৪ ২১) পূর্বেই আল্লাহ তা'আলা তাদেরকে বলে দিয়েছিলেন ৪ তোমরা জান্নাতের সব গাছেরই ফল খেতে থাক, কিন্তু সাবধান! এই গাছটির নিকটেও যেওনা । কিন্তু শাইতান তাদেরকে মিষ্টি কথায় এমনভাবে ভুলিয়ে দেয় যে, শেষ পর্যন্ত তারা এ নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। এ গাছটি ছিল অনন্ত জীবন লাভের গাছ বা 'শাজারাতুল খুল্দ'। অর্থাৎ এ গাছ থেকে কেহ খেলে সে অনন্ত জীবন লাভ করত এবং কখনও মৃত্যু হতনা । 'শাজারাতুল খুল্দ' (১২৯। ৪7৭০) সম্পর্কিত একটি হাদীস ইমাম আবু দাউদ (রহঃ) তার গ্রন্থে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন £ সত্যবাদী ও সত্যায়িত রাসূল মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার ছায়ায় আরোহী একশ বছর চলতে থাকবে, তথাপি তা শেষ হবেনা । এ গাছের নাম হল শাজারাতুল খুলুদ। (আবু দাউদ ২/৩৩২, আহমাদ ২/৪৫৫) ৮৫7০ ৮৫ ০০ ৬৪ ১৩ তারা দু'জন এ নিষিদ্ধ গাছটির ফল খাওয়ার সাথে সাথেই তাদের পরিধেয় পোশাক খসে পড়ে ও অঙ্গ প্রত্যঙ্গ উম্মুক্ত হয়ে যায় এবং লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ে। উবাই ইব্‌ন কাব (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ আল্লাহ তা'আলা আদমকে (আঃ) ঘন চুল বিশিষ্ট করে সৃষ্টি করেছিলেন। দেহ খেজুর গাছের সমান দীর্ঘ ছিল। যখনই তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন তখনই পরিধেয় পোশাক কেড়ে নেয়া হয়। প্রথমেই লজ্জাস্থানের দিকে নযর পড়া মাত্রই লজ্জায় জান্নাতে গিয়ে লুকাতে চেষ্টা করেন। কিন্ত পথে একটি গাছে চুল জড়িয়ে যায়। তিনি তাড়াতাড়ি চুল ছুটানোর চেষ্টা করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ৪ হে আদম! আমা হতে কোথায় পালিয়ে যাচ্ছ? আল্লাহর কালাম শুনে অত্যন্ত আদবের সাথে আরয করেন £ হে আমার রাব্ব! লজ্জায় আমি মাথা লুকানোর চেষ্টা করছি। দয়া করে বলুন! তাওবাহ করার পরে কি আমি জান্নাতে প্রবেশাধিকার লাভ করতে পারব? উত্তরে বলা হয় ৪ হ্যা। (তাবারী ১২/৩৫৪) অতঃপর আদম (আঃ) তার রবের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হলেন।

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।