[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 5
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 সুরা ২০ ঃ তা-হা ২৬৮ পারা ১৬ আল্লাহ তাআলা বানী ইসরাঈলের উপর যে বড় বড় ইহসান করেছিলেন তা তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওগুলির মধ্যে একটি এই যে, তাদেরকে তিনি তাদের শত্রদের কবল হতে মুক্তি দিয়েছেন। শুধু তাই নয়, বরং তিনি তাদের শক্রদেরকে তাদের চোখের সামনে সমুদ্রে নিমজ্জিত করেছেন। তাদের একজনও রক্ষা পায়নি । যেমন তিনি বলেন ঃ ০১৩০9 ০১০৯ 0৩ আমি ফির'আউনের স্বজনদেরকে নিমজ্জিত করেছিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে । (সুরা বাকারাহ, ২ £ ৫০) সহীহ বুখারীতে রয়েছে যে, মাদীনার ইয়াহুদীদেরকে আশুরার দিন (১০ মুহাররাম) সিয়াম পালন করতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এর কারণ জিজ্ঞেস করেন। তারা উত্তরে বলে ৪ এই দিনই আল্লাহ তা'আলা মুসাকে (আঃ) ফির“আউনের উপর বিজয় দান করেছিলেন। তখন তিনি বলেন $ তাদের তুলনায় মুসাতো (আঃ) আমাদেরই বেশি নিকটতর | অতঃপর তিনি মুসলিমদেরকে এ দিন সিয়াম পালন করার নির্দেশ দেন। (ফাতহুল বারী ৮/২৮৮, মুসলিম ১/৭৯৫) ফির'আউনের ধ্বংস প্রাপ্তির পর আল্লাহ তা'আলা স্বীয় রাসূল মুসা কালীমুল্লাহকে আঃ) তুর পাহাড়ের দক্ষিণ পাশের প্রতিশ্রুতি দেন। এই পাহাড়ের দিকেই মুসার (আঃ) কাওমকে তাকাতে বলেছিলেন যখন তারা আল্লাহকে দেখতে চেয়েছিল। এই পাহাড়ে অবস্থান রত অবস্থায়ই আল্লাহ তা'আলা মুসাকে (আঃ) তাওরাত প্রদান করেছিলেন। আর এদিকে তার অনুপস্থিতির সুযোগে বানী ইসরাঈল গো-বৎসের পূজা শুরু করে দেয়। এর বর্ণনা সামনে আসছে ইনশাআল্লাহ! অনুরূপভাবে আল্লাহ বানী ইসরাঈলের উপর আর একটি অনুগ্বহ করেন তা এই যে, তাদের আহার্য হিসাবে তাদেরকে মান্না ও সালওয়া দান করেন যা সুরা বাকারাহর তাফসীরে বর্ণনা করা হয়েছে। মান্না ছিল এক প্রকার মিষ্টি

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।