[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 5
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ২০ ঃ তা-হা ২৬১ পারা ১৬ সুস্পষ্ট দলীল প্রমাণের উপর তোমার গুমরাহীকে প্রাধান্য দিতে পারিনা, তাতে তুমি আমাদের সাথে যে ব্যবহারই করনা কেন। ইবাদাতের যোগ্য তিনিই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তুমি নও । তুমি নিজেওতো তারই সৃষ্টি । ১৮৪ ০০০ ১৯১৬ তোমার যা কিছু করার আছে তাতে তুমি মোটেই ক্রটি করনা। তুমিতো আমাদেরকে ততক্ষণই শান্তি দিতে পার যতক্ষণ আমরা এই পার্থিব জীবনে রয়েছি। আমাদের বিশ্বাস আছে যে, এরপরে আমরা চিরস্থায়ী শান্তি ও অবিনশ্বর সুখ ও আনন্দ লাভ করব। 51০৯ এ 7৯৪ চি (2 | আমরা আমাদের রবের উপর ঈমান এনেছি। আমরা আশা রাখি যে, তিনি আমাদের পূর্ববর্তী অপরাধসমূহ ক্ষমা করবেন। বিশেষ করে এ অপরাধ যা তার সত্য নাবীর (আঃ) সাথে মুকাবিলা করতে গিয়ে আমাদের দ্বারা সংঘটিত হয়েছে। ইব্ন আবী হাতিম (রহঃ) বলেন যে, ১৯৮ 35 45 ১7 59 এ আয়াত সম্পর্কে ইবন আব্বাস (রাঃ) বলেন ঃ ফির“আউন বানী ইসরাঈলের মধ্য হতে চল্লিশজন ছেলে বাছাই করে যাদুকরদের হাতে সমর্পন করে, যেন তারা তাদেরকে যাদু বিদ্যা শিক্ষা দেয়। তারা তাদেরকে যাদুবিদ্যায় এমন পারদর্শী করে তুলেছিল যে, দুনিয়ায় তাদের তুলনা ছিলনা । তারাই 7 %1 1৯75153 সপন এই উক্তি করেছিল । (দুররুল মানসুর ৫/৫৮৭) আবদুর রাহমান ইব্‌ন যায়িদ ইব্ন আসলামও (রহঃ) এ কথাই বলেছেন। (তাবারী ১৮/৩৪১) তারা ফির'আউনকে আরও বলল £ঃ ৬ ৮১ &)3 আমাদের রাব্ৰ আল্লাহ তোমার তুলনায় বহু গুণে শ্রেষ্ঠ ও স্থায়ী। তিনি আমাদেরকে চিরস্থায়ী পূর্ণতা দানকারী । আমাদের না আছে তোমার শাস্তির ভয় এবং না আছে তোমার পুরস্কারের লোভ। আল্লাহর সন্তাই এর যোগ্য, যেন তারই ইবাদাত করা হয়। তার শাস্তিও চিরস্থায়ী এবং অত্যন্ত ভয়াবহ, যদি তার নাফরমানী করা হয়। সুতরাং ফির'আউন তাদের সাথে এই ব্যবহারই করল যে, তাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে ফেলে তাদেরকে শুলে চড়ালো। তাই ইব্ন আব্বাস (রাঃ) এবং সালাফগণের অনেকে বলেন ৪ সূর্যোদয়ের সময় যে দলটি ছিল কাফির সূর্যাস্তের পূর্বেই এ দলটিই হয়ে গেল আল্লাহর পথের শহীদ! আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট থাকুন।

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।