(0০017161715 সূরা ২০ $ তা-হা ২২৮ পারা ১৬ ৬1 9 আমি তোমাকে (রাসূলরূপে) মনোনীত করেছি। যেমন অন্যত্র বলা হয়েছেঃ ৩৮৫৩6 ১42 ৩০ ৪০ ৬ ও আমি তোমাকেই আমার রিসালাত ও আমার সাথে বাক্যালাপের জন্য লোকদের মধ্য হতে মনোনীত করেছি । (সুরা আ'রাফ, ৭ 8 ১৪৪) অর্থাৎ এ সময়ের সমস্ত লোকের উপর আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা মুসাকে (আঃ) জিজ্ঞেস করেন ঃ তোমাকে সমস্ত মানুষের উপর মর্যাদা দান করে তোমার সাথে আমি যে কথা বলেছি এর কারণ তুমি জান কি? উত্তরে তিনি বলেন ঃ হে আল্লাহ! এর কারণতো আমার জানা নেই । তখন আল্লাহ তাআলা তাকে বলেন £ এর কারণ এই যে, তোমার মত কেহ আমার দিকে বিনয়ে ঝুঁকে পড়েনি । এরপর মহান আল্লাহ বলেন £ ৬ ৬ ৯০০ যা অহী রেরণ করা হচ্ছে, তুমি তা মনোযোগসহকারে শ্রবণ কর 8 আমিই তোমার মা“বৃদ, আমি ছাড়া অন্য কোন মাবুদ নেই। এটাই হল তোমার প্রথম কর্তব্য যে, তুমি শুধু আমারই ইবাদাত করবে; আর কারও কোন প্রকারের ইবাদাত করবেনা । ৬৪১54 ৪১৩] শ্ঠি আমার স্মরণে সালাত কায়েম কর। আমাকে স্মরণ করার সর্বোত্তম পন্থা হল এটাই । অথবা এর ভাবার্থ হবে ৪ যখন আমাকে স্মরণ হবে তখন সালাত কায়েম কর। যেমন আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ তোমাদের যদি কারও ঘুম এসে যায় অথবা ভুলে যায় তাহলে যখন স্মরণ হবে তখনই যেন সালাত আদায় করে নেয়। কেননা আল্লাহ তা'আলা বলেন £ আমার স্মরণে তোমরা সালাত কায়েম কর। (আহমাদ ৩/১৮৪) আনাস (রাঃ) হতেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ যে ব্যক্তি সালাতের ওয়াক্তে সালাত আদায় করার পূর্বে ঘুমিয়ে যায় অথবা ভুলে যায় সে যেন স্মরণ হওয়া মাত্রই তা আদায় করে নেয়। তার কাফফারা এটা ছাড়া আর কিছুই নয়। (ফাতহুল বারী ২/৮৪, মুসলিম ১/৪৭৭) মহামহিমান্বিত আল্লাহ বলেন ৪
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।