[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 5
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সূরা ১৯ £ মারইয়াম ১৯৩ পারা ১৬ সেখানে তারা শুনবেনা কোন অসার অথবা পাপ বাক্য, “সালাম' আর “সালাম' বাণী ব্যতীত। (সুরা ওয়াকি'আহ, ৫৬ ৪ ২৫-২৬) (59 575৫ ঞ ৯১) ৮9 সকাল ও সন্ধ্যায় উত্তম ও সুস্বাদু খাবার বিনা কষ্টে ও বিনা পরিশ্রমে তাদের কাছে আসতে থাকবে । এটা মনে করা ঠিক হবেনা যে, জান্নাতে দিন ও রাত হবে, বরং এ আলো বা জ্যোতি দেখে সময় চিনে নিবে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের মুখমন্ডল চৌদ্দ তারিখের চাদের মত উজ্জ্বল ও জ্যোতির্ময় হবে । সেখানে তাদের মুখে থুথুও আসবেনা এবং নাকে শ্রেম্মাও জমবেনা। তাদের পায়খানা ও প্রত্রাবের প্রয়োজন হবেনা । তাদের আসবাবপত্র ও চিরুনী হবে স্বর্ণ ও রৌপ্য নির্মিত। তাদের দেহের ঘাম হবে মিশৃক আম্বরের মত সুগন্ধময়। প্রত্যেক জান্নাতীর এমন দু'জন সুন্দরী স্ত্রী থাকবে যাদের পরিচ্ছন্ন পায়ের গোছা ভেদ করে হাড়ের মজ্জা বাহির থেকে দেখা যাবে । তাদের মধ্যে কোন মতানৈক্য কিংবা একে অপরের প্রতি কোন ঘৃণা থাকবেনা, সবাই যেন একই হৃদয়ের লোক। সকাল সন্ধ্যায় তারা আল্লাহর তাসবীহ পাঠে রত থাকবে । (আহমাদ ২/৩১৬, ফাতহুল বারী ৬/৩৬৭, মুসলিম ৪/২১৮০) ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ শহীদ লোকেরা এঁ সময় জান্নাতের একটি নাহরের ধারে জান্নাতের দরজার পাশে সবুজ বর্ণের খিলান করা ছাদের নীচে অবস্থান করবে । তাদের কাছে সকাল সন্ধ্যায় খাবার পৌছানো হবে । (আহমাদ ২/৩৯০) যাহহাক রেহঃ) বলেন £ সেখানের সকাল ও সন্ধ্যার কথা দুনিয়ার হিসাবে বলা হয়েছে। আল্লাহ তা' আলা বলেন ঃ ৬ ০০ ০১৮৪ ১০ ১১ এ)। ৩০০ এই সেই জালা, যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে মু্তাকীদেরকে) আমি যে জান্নাতের কথা তোমাদের কাছে ব্যক্ত করেছি ওখানে বসবাসের উপযুক্ত হবে তারাই যারা ধর্মভীরু, তারা তাদের সুসময়ে কিংবা দুঃসময়ে আল্লাহকে স্মরণ করে এবং তারই উপর ভরসা রাখে । তাদের প্রতি যারা অন্যায় করে, শক্তি/ক্ষমতা থাকা সত্তেও তারা তাদের ক্রোধ দমন করে রাখে এবং ক্ষমা করে দেয়। যেমন আল্লাহ তা'আলা অন্যত্র বলেন ৪

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।