[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 5
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ১৯ ৪ মারইয়াম ১৭৪ পারা ১৬ ইবরাহীমের (আঃ) পিতার জবাব ইবরাহীম (আঃ) তার পিতাকে আল্লাহর পথে আহ্বান করলে এবং মূর্তি পূজা পরিত্যাগ করতে বললে সে তাকে যে উত্তর দিয়েছিল এখানে আল্লাহ তা'আলা তারই খবর দিচ্ছেন ৪ সে ইবরাহীমকে বলল ৪ ॥ র্যা ০ ০১ ৮01 ৮১১০! তুমি কি আমার মা'বুদদের প্রতি অসন্তুষ্ট এবং তাদের উপাসনা করতে অস্বীকার করছ? তুমি কি তাদেরকে খারাপ বলছ, দোষ দিচ্ছ এবং গালাগালি করছ? জেনে রেখ যে, তুমি যদি এ কাজ থেকে বিরত না হও তাহলে আমি তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব । তুমি আমাকে কষ্ট দিওনা এবং আমাকে কিছুই বলনা। 4 ০১ এটাই উত্তম যে, তুমি আমার নিকট থেকে চিরবিদায় নাও। নচেৎ আমি তোমাকে কঠিন শাস্তি দিব। অর্থাৎ তুমি আমার কাছ থেকে চিরদিনের জন্য অন্য কোথাও চলে যাও। (তাবারী ১৮/২০৫) আলী ইব্‌ন আবী তালহা (রহঃ) এবং আল আউফী (রহঃ) ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, এ আয়াতের অর্থ হচ্ছে আমার কাছ থেকে কঠোর শাস্তি প্রাপ্ত হওয়ার আগেই তুমি এখান থেকে নির্বিঘ্নে দূরে চলে যাও । যাহহাক (েহঃ), কাতাদাহ (রহঃ), আতিয়্যিয়াহ ইব্ন যাদালী (রহঃ), মালিক (রহঃ) এবং আরও অনেকে এরূপ মতামত ব্যক্ত করেছেন। ইবন্‌ জারীর (েহঃ) এ মতামতকেই প্রাধান্য দিয়েছেন । আল্লাহর বন্ধু ইবরাহীমের (আঃ) প্রতিউত্তর উত্তরে ইবরাহীম (আঃ) তাকে বললেন £ ৫1: ১, আচ্ছা ঠিক আছে, তুমি যদি খুশি হও তাহলে আমি তোমাকে কোন কষ্ট দিবনা। কেননা তুমি আমার পিতা । বরং আমি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করব, তিনি যেন তোমাকে ভাল হওয়ার তাওফীক দেন এবং তোমার পাপ ক্ষমা করেন। মুমিনদের নীতি এটাই যে, তারা অজ্ঞদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়না । যেমন কুরআনুল কারীমে রয়েছে ঃ

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।