(0017161715 সূরা ১৯ £ মারইয়াম ১৫৫ পারা ১৬ আশ্রয় নিতে বাধ্য হন। তাফসীরকারকগণের মধ্যে তার অবস্থান স্থলের ব্যাপারে মত বিরোধ রয়েছে। সুদ্দী (রহঃ) বলেন ঃ তার অবস্থান স্থল ছিল পূর্ব দিকে, যেখানে জেরুযালেমের পবিত্র মাসজিদ অবস্থিত । (তোবারী ১৮/১৬১) অহাব ইব্ন মুনাব্বিহ (রহঃ) বলেন $ তিনি দ্রুত চলতে থাকেন এবং যখন সিরিয়া ও মিসরের মাঝে পৌছেন তখন তার প্রসব বেদনা শুরু হয়। (তাবারী ১৮/১৭০) তার অন্য এক বর্ণনায় পাওয়া যায় ৪ যে স্থানে তিনি ঈসাকে (আঃ) প্রসব করেন তা ছিল জেরুযালেমের পবিত্র মাসজিদ থেকে আট মাইল দূরে এক গ্রামে । এ গ্রামের নাম বাইত আল লাহেম' (বেথেলহেম)। (তাবারী ১৮/১৭০) আমার (ইব্ন কাসীর) মতে আনাস (রাঃ) থেকে বর্ণিত ইমাম নাসাঈর (রহঃ) হাদীস এবং সাদাদ ইব্ন আউস থেকে বর্ণিত ইমাম বাইহাকীর (রহঃ) হাদীসটি সঠিক, যাতে বলা হয়েছে যে, তিনি তখন বাইত আল লাহেম* এ অবস্থান করছিলেন। (নাসাঈ ১/২২১, দালায়িলুন নাবুওয়াহ ২/৩৫৫) খৃষ্টানরা বলে থাকে যে, মারইয়াম (আঃ) ঈসাকে (আঃ) বেথেলহেমেই প্রসব করেছিলেন । আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী । (০5৩০৩ ০918 03 ৩০ জল € ৩4৪ এ সময় মারইয়াম (আঃ) মৃত্যু কামনা করতে লাগলেন । কেননা দীনের ফিতনার সময় এ কামনাও জায়িয । তিনি জানতেন যে, কেহই তাকে সত্যবাদিনী বলবেনা এবং তার বর্ণিত ঘটনাকে সবাই মনগড়া মনে করবে। পূর্বে যারা তাকে একনিষ্ঠ ইবাদাতকারিনী বলতো তারাই তাকে অপরাধী ও ব্যভিচারিনী বলে আখ্যা দিবে। তাই তিনি বলতে লাগলেন ঃ হায়! এর পূর্বে যদি আমি মরে যেতাম এবং যদি আমাকে সৃষ্টি করাই না হত! আমি যদি লোকের স্মৃতি হতে সম্পূর্ণ বিলুপ্ত হতাম! লঙ্জা-শরম তাকে এমনভাবে পরিবেষ্টন করে ফেলল যে, তিনি এ কষ্টের উপর মৃত্যুকেই প্রাধান্য দিলেন এবং কামনা করলেন যে, তিনি যদি জনগণের স্মৃতি হতে সম্পূর্ণ রূপে বিলুপ্ত হয়ে যেতেন তাহলে কতই না ভাল হত! না কেহ তাকে স্মরণ করত, না কেহ খোজ খবর নিত, আর না তার সম্পর্কে আলোচনা করত। ২৪। মালাক/ফেরেশতা তার | এস *৮-% 14 তাকে বলল ঃ ৪খ টার 4৮৮5৫ করনা, 9 (০ ৬ ৬৫2০ ০ এও করেছেন।
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।