[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 5
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সূরা ১৯ £ মারইয়াম ১৪০ পারা ১৬ 5 4০9 ঘা ০ রর হে আমার রাব্ব! আপনার কাছে প্রার্থনা করে আমি কখনও ব্যর্থ মনোরথ হইনি এবং আপনার দরবার হতে কখনও শূন্য হাতে ফিরিনি, বরং যখনই যা কিছু চেয়েছি তা*ই আপনি আমাকে দান করেছেন । ৬99 ০০ লো ৩ ৬1) এ আয়াত সম্পর্কে মুজাহিদ (রহঃ), কাতাদাহ রেহঃ), সুন্দী (রহঃ) প্রমুখ বলেন $ মাওয়ালী (51৯) দ্বারা যাকারিয়া (আঃ) তার পরবর্তী বংশধরদেরকে বুঝিয়েছেন। (তোবারী ১৮/১৪৪) আমার পরে আমার নিজস্ব লোক খুবই কম থাকবে । প্রথম কিরাআতের অর্থ হবে আমার কোন আশংকা করছি যে, না জানি আমার পরে তারা আমার মিরাসের সাথে অন্যায় আচরণ করবে । সুতরাং হে আল্লাহ! আপনি আমাকে সন্তান দান করুন, যে আমার পরে আমার নাবুওয়াতের দায়িত্ব পালন করবে । এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করছি যে, এটা মনে করা কখনও উচিত নয় যে, যাকারিয়ার (আঃ) ধন-সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার আশংকা ছিল । কেননা নাবীগণ (আঃ) এ থেকে সম্পূর্ণরূপে পবিত্র। তারা এ উদ্দেশে সন্তান লাভের প্রার্থনা জানাবেন যে, সন্তান না থাকলে তাদের মীরাস বা উত্তরাধিকার দূরের আত্মীয়দের মধ্যে চলে যাবে, এটা হতে তাদের মর্ধাদা বহু উর্ধ্রে। দ্বিতীয়তঃ এটাও প্রকাশমান যে, যাকারিয়া (আঃ) সারা জীবন ছুতারের কাজ করে জীবিকা নির্বাহ করেছেন, এমতাবস্থায় তার কাছে কি এমন সম্পদ থাকতে পারে যার জন্য তিনি এত ব্যতিব্যস্ত হয়ে পড়বেন যে, এ সম্পদ তার হাত ছাড়া হয়ে যাবে? নাবীগণতো এমনিতেই সারা দুনিয়া হতে, অধিক মাল হতে বহু দূরে সরে থাকেন। দুনিয়ার প্রতি তাদের কোন আকর্ষণই থাকেনা । তৃতীয় কারণ এটাও যে, কয়েকটি সনদে সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ আমরা নাবীগণের কোন ওয়ারিশ নেই, আমরা যা কিছু রেখে যাই তা সবই সাদাকাহ রূপে পরিগণিত হয়। (ফাতহুল বারী ৬/২২৭, মুসলিম ৩/১৩৮৩) জামে তিরমিষীতেও সহীহ সনদে এ হাদীস রয়েছে। (তিরমিযী ৫/২৩৪) সুতরাং এটা প্রমাণিত হল যে, যাকারিয়া (আঃ) যে আল্লাহ তাআলার নিকট পুত্রের জন্য প্রার্থনা করেছিলেন যে, তিনি তার ওয়ারিশ হবেন, এর দ্বারা উদ্দেশ্য নাবুওয়াতের ওয়ারিশ, ধন- সম্পদের ওয়ারিশ নয়। এ জন্য তিনি বলেছিলেন 8 সে আমার ওয়ারিশ হবে এবং আলে ইয়াকৃবের (আঃ) ওয়ারিশ হবে । যেমন মহান আল্লাহ বলেন ঃ

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।