[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 5
/ ৫১৫
📝 লেখা 📖 পিডিএফ

(0017161715 সুরা ১৮ ৪ কাহফ ১৩৬ পারা ১৫ রাবী ইবন আনাস (রহঃ) বলেন ঃ সমস্ত মানুষের জ্ঞান আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় ততটুকু, যতটুকু সমুদ্বের পানির একটি ফৌটা ওর সমস্ত পানির তুলনায় । আল্লাহ তাআলা বলেন ঃ সমস্ত গাছের কলমগুলি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, সমুদ্রের পানির সমস্ত কালি নিঃশেষ হয়ে যাবে, তথাপি আল্লাহ তা'আলার প্রশংসা ও গুণাবলীর বাক্যসমূহ তেমনই থেকে যাবে যেমন ছিল । তার গুণাবলী ও প্রশংসা অপরিমিত ও অসংখ্য । কে এমন আছে যে, আল্লাহর সঠিক ও পূর্ণ মর্যাদা এবং শ্রেষ্ঠতৃ সম্পর্কে ওয়াকিফহাল হতে পারে? এমন কে আছে যে তার পূর্ণ প্রশংসা ও গুণগান করতে পারে? নিশ্চয়ই আমাদের রাব্ব এঁরূপই যেরূপ তিনি নিজে বর্ণনা করেছেন। আমরা তার যতই প্রশংসা করিনা কেন তিনি তার বহু উধ্রবে। এটা স্মরণ রাখা দরকার যে, সারা দুনিয়ার তুলনায় একটি সরিষার দানা যেমন, জান্নাত ও আখিরাতের নি'আমাতরাজির তুলনায় সারা দুনিয়ার নি'আমাত ঠিক তেমনই। ১১০। বল £ আমিতো ,/৯, ৮:৮7? নাবী মুহাম্মাদ (সাঃ) অন্যান্যদের মতই মাটির তৈরী একজন মানুষ ছিলেন মহান আল্লাহ স্বীয় রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দিচ্ছেন 8 হে নাবী! তুমি জনগণের সামনে ঘোষণা করে দাও ৪ আমি তোমাদের মতই একজন মানুষ । যদি তোমরা আমাকে মিথ্যাবাদী মনে কর তাহলে এই কুরআনের মত একটি কুরআন তোমরাও নিয়ে এসো। আমি কোন ভবিষ্যৎ দ্রষ্টাও নই।

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।