[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৬ 8 নাহল ৫৪৯ পারা ১৪ শনিবারের ব্যাপারে ইয়াহুদীদের প্রতি নাসীহাত এতে কোন সন্দেহ নেই যে, প্রত্যেক উম্মাতের জন্য আল্লাহ তা'আলা এমন একটা দিন নির্ধরিণ করে দিয়েছেন যে দিন তারা একত্রিত হয়ে তার ইবাদাত করবে খুশীর পর্ব হিসাবে । এই উম্মাতের জন্য এ দিন হচ্ছে শুক্রবার । কেননা ওটি হচ্ছে ষষ্ঠ দিন, যে দিন আল্লাহ তা'আলা সৃষ্টিকাজ পূর্ণতায় পৌছে দেন এবং সমস্ত মাখলুকের সৃষ্টি সমাপ্ত হয়। আর তিনি তাদের প্রয়োজনীয় সমস্ত নি'আমাত দান করেন। বর্ণিত আছে যে, মুসার (আঃ) মাধ্যমে বানী ইসরাঈলের জন্য এই দিনটিকেই নির্ধারণ করা হয়। কিন্তু তারা এই দিন থেকে সরে গিয়ে শনিবারকে গ্রহণ করে । তারা শনিবারকে এই হিসাবে গ্রহণ করে যে, শুক্রবার সৃষ্টিকাজ সমাপ্ত হয়েছে। শনিবার আল্লাহ তা'আলা কোন কিছু সৃষ্টি করেননি । সুতরাং তাওরাতে তাদের জন্য এ দিনকেই অর্থাৎ শনিবারকেই নির্ধারণ করা হয়। আর তাদেরকে নির্দেশ দেয়া হয়, তারা যেন দৃঢতার সাথে এ দিনকে ধারণ করে । তবে এ কথা অবশ্যই বলে দেয়া হয়েছিল যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যখনই আসবেন তখনই সবাইকে ছেড়ে দিয়ে শুধু তারই অনুসরণ করতে হবে । এ কথার উপর তাদের কাছ থেকে ওয়াদাও নেয়া হয়। সুতরাং শনিবার দিনটি তারা নিজেরাই বেছে নিয়েছিল এবং শুক্রবারকে ছেড়ে দিয়েছিল । ঈসার (আঃ) যুগ পর্যন্ত তারা এর উপরই থাকে । বলা হয়েছে যে, পরে ঈসা (আঃ) তাদেরকে রবিবারের দিকে আহ্বান করেছিলেন । একটি উক্তি এও রয়েছে যে, ঈসা (আঃ) কয়েকটি মানসুখ হুকুম ছাড়া তাওরাতের শারীয়াতকে পরিত্যাগ করেননি এবং শনিবারের হিফাযাত তিনি বরাবরই করে এসেছিলেন । তাকে উঠিয়ে নেয়ার পর কনষ্টানটাইন বাদশাহর যুগে শুধু ইয়াহুদীদের হঠকারিতার কারণে এ বাদশাহ যেরুজালেমের পরিবর্তে পূর্ব দিককে তাদের কিবলা নির্ধারণ করে এবং শনিবারের পরিবর্তে রবিবারকে নির্ধারণ করে নেয়। আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 “আমরা (দুনিয়ায়) সর্বশেষ আগমনকারী, আর কিয়ামাতের দিন আমরা সবার আগে থাকব, যদিও তাদেরকে আল্লাহর কিতাব আমাদের পূর্বে দেয়া হয়েছিল। এই দিনটিকেও আল্লাহ তা'আলা তাদের উপর ফার্য করেছিলেন। কিন্তু এ ব্যাপারে তারা মতানৈক্য করেছে । মহামহিমান্বিত আল্লাহ আমাদেরকে ওর প্রতি হিদায়াত করেছেন। সুতরাং এসব লোক আমাদের পরে

— পৃষ্ঠা ৫৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।