(001716115 সুরা ১৬ ঃ নাহল ৫৩৬ পারা ১৪ মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের দীন হতে ফিরে যাই তথাপিও এটা অসম্ভব ।" বাদশাহ তখন বলল ৪ “তাহলে আমি তোমাকে হত্যা করব ।' আবদুল্লাহ (রাঃ) বললেন ৪ হ্যা, এটা তোমার ইচ্ছাধীন।” সুতরাং তৎক্ষণাৎ সম্রাটের নির্দেশে তাকে শুলের উপর চড়িয়ে দেয়া হল এবং তীরন্দাযরা নিকট থেকে তীর মেরে মেরে তার হাত, পা ও দেহকে ক্ষত বিক্ষত করতে থাকল । এ অবস্থায় বারবার তাকে বলা হচ্ছিল ৪ “এখনও খৃষ্টান ধর্ম গ্রহণ করে নাও ।' কিন্তু তখন তিনি পূর্ণ স্থিরতা ও ধৈর্যের সাথে বলছিলেন 8 “কখনও নয় ।' তখন বাদশাহ হুকুম করল ৪ “তাকে শুলের উপর থেকে নামিয়ে নাও ।' তারপর সে হুকুম করল যে, তার কাছে যেন তামার একটা ডেগচি আগুন দ্বারা অত্যন্ত গরম করে নিয়ে আসা হয়। তার এই নির্দেশ মতে তার সামনে তা পেশ করা হল । সেই বাদশাহ তখন অন্য একজন বন্দী মুসলিমের ব্যাপারে হুকুম করল যে, তাকে যেন এ ডেগচির মধ্যে নিক্ষেপ করা হয়। তৎক্ষণাৎ আবদুল্লাহর (রাঃ) উপস্থিতিতে তার চোখের সামনে এ অসহায় মুসলিমটির দেহের গোশত পুড়ে ভস্ম হয়ে গেল এবং হাড্ডিগ্তলি অবশিষ্ট থাকল। অতঃপর বাদশাহ আবদুল্লাহকে (রাঃ) বলল 8 “এখনও আমার কথা মেনে নাও এবং আমার ধর্ম কবুল কর। অন্যথায় তোমাকেও এই আগুনের ডেগচিতে ফেলে দিয়ে এরই মত জ্বালিয়ে দেয়া হবে।' তখনও তিনি ঈমানী বলে বলীয়ান হয়ে বাদশাহকে উত্তর দিলেন ৪ “আমি আল্লাহর দীনকে ছেড়ে দিতে পারিনা । এটা আমার দ্বারা কখনই সম্ভব নয়।' বাদশাহ তৎক্ষণাৎ হুকুম করল ৪ “তাকে ডেকচিতে নিক্ষেপ কর।” যখন তাকে এ আগুনের ডেগচিতে নিক্ষেপ করার জন্য চরকার উপর উঠানো হল তখন বাদশাহ লক্ষ্য করল যে, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। তখনই সে তাকে নামিয়ে আনার নির্দেশ দিল। সে আশা করেছিল যে, হয়ত এ শাস্তি দেখে তিনি ভয় পেয়েছেন, কাজেই এখন তার অভিমত পাল্টে গেছে। সুতরাং তিনি এখন তার কথামতই কাজ করবেন এবং তার ধর্ম গ্রহণ করবেন। আবদুল্লাহ (রাঃ) তাকে বললেন £ “আমার ক্রন্দনের একমাত্র কারণ ছিল এই যে, আজ আমার একটি মাত্র প্রাণ রয়েছে যা আমি এই শাস্তির মাধ্যমে আল্লাহর পথে উৎসর্গ করতে যাচ্ছি। হায়! আমার যদি প্রতিটি লোমের মধ্যে একটি করে প্রাণ থাকত তাহলে আজ আমি সমস্ত প্রাণকে এক এক করে এভাবে আল্লাহর পথে উৎসর্গ করতাম ।' অন্যান্য রিওয়ায়াতে রয়েছে যে, আবদুল্লাহকে (রাঃ) কয়েদখানায় রাখা হয়েছিল এবং পানাহার বন্ধ করে দেয়া হয়েছিল। কয়েকদিন পর তার কাছে মদ
— পৃষ্ঠা ৫৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।