(001716115 সুরা ১৬ 8 নাহল ৫৩৫ পারা ১৪ মুশরিকদেরকে সমর্থন করে। কিন্তু তাদের অন্তর মুশরিকদেরকে মোটেই সমর্থন করেনা । বরং অন্তরে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের প্রতি পূর্ণ ঈমান বিদ্যমান থাকে। উলামায়ে কিরাম এ বিষয়ে একমত যে, যার উপর জোর-যবরদস্তি করা হবে, প্রাণ বাচানোর জন্য কাফিরদের পক্ষ সমর্থন করা তার জন্য জায়ি । আবার এরূপ পরিস্থিতিতেও তাদের কথা অমান্য করা জায়িয। যেমন বিলাল (রাঃ) এরূপ করে দেখিয়েছেন। তিনি কোন অবস্থায়ই মুশরিকদের কথা মান্য করেননি । এমনকি কঠিন গরমের দিন প্রখর রোদে তারা তাকে মাটির উপর শুইয়ে যেতে বাধ্য করেছিল এবং এ অবস্থায় তার বুকের উপর একটা ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল 8 “এখনও যদি তুমি শির্ক কর তাহলে তোমাকে মুক্তি দেয়া হবে ।” কিন্তু তখনও তিনি পরিষ্কার ভাষায় তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং “আহাদ” “আহাদ” (একক, একক) বলে আল্লাহ তা'আলার একাত্মবাদ ঘোষণা করেছিলেন। এমনকি এ অবস্থায়ও তাদেরকে বলেছিলেন ঃ “দেখ, তোমাদের ক্রোধ উদ্রেককারী এর চেয়ে বড় কথা যদি আমার জানা থাকত তাহলে আল্লাহর শপথ! আমি এ কথাই বলতাম ।' আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন। অনুরূপভাবে হাবিব ইব্ন যায়িদ আনসারীর (রাঃ) ঘটনা রয়েছে। মুসাইলামা কায্যাব তাকে জিজ্ঞেস করল ৪ “তুমি কি মুহাম্মাদের (সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের) রিসালাতের সাক্ষ্য প্রদান করছ? উত্তরে তিনি বললেন ৪ হ্যা । মুসাইলামা আবার তাকে জিজ্ঞেস করল £ “তুমি আমার রিসালাতের সাক্ষ্য দিচ্ছ কি?' জবাবে তিনি বললেন ৪ “না, আমি তোমাকে রাসূল বলে মানিনা।” তখন এ ভগ্ু নাবী তার দেহের এক একটি অঙ্গ কেটে নেয়ার নির্দেশ দেয়। এই অবস্থা চলতেই থাকে। কিন্ত তিনি তার এ কথার উপরই অটল থাকেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন এবং তাকেও খুশী রাখুন! (আসাদ আল গাবাহ ১০৪৯) সুতরাং উত্তম এটাই যে, মুসলিম তার দীনের উপর প্রতিষ্ঠিত ও অটল থাকবে যদিও তাকে হত্যা করা হয়। যেমন হাফিয ইব্ন আসাকির রেহঃ) আবদুল্লাহ ইব্ন হুযাফা (রাঃ) নামক একজন সাহাবীর জীবনীতে লিখেছেন যে, তাকে রোমক কাফিরেরা বন্দী করে তাদের সম্রাটের নিকট নিয়ে যায়। সম্রাট তাকে বলে ঃ “তুমি খৃষ্টান হয়ে গেলে আমি তোমাকে আমার রাজত্বে অংশীদার করে নিব এবং আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব ।” আবদুল্লাহ (রাঃ) উত্তরে বলেন ৪ “এটাতো নগণ্য! তুমি যদি আমাকে তোমার সমস্ত রাজত্ব দিয়ে দাও এবং সারা আরাবের রাজত্ও আমার হাতে সমর্পণ কর আর চাও যে, ক্ষণিকের জন্য আমি
— পৃষ্ঠা ৫৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।