(001716115 সুরা ১৬ ঃ নাহল ৫২২ পারা ১৪ ০৩৪৮৮ ০৩৫ ০০৭। 1৯ 2 (তোমরা শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ করনা) এখানে আল্লাহ তা'আলা শপথ ভঙ্গ না করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অন্য আয়াতে আছে ৪ ১০০০25ঞা তোমরা স্বীয় শপথসমূহের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্ত বানিওনা । (সূরা বাকারাহ, ২ ৪ ২২৪) আর এক আয়াতে রয়েছে £ 1452: 98525724519 45/4৩$ ওটাই হচ্ছে তোমাদের শপথ ভঙ্গ করার কাফৃফারা, যখন তোমরা শপথ করবে এবং তোমরা তোমাদের শপথের হিফাযাত কর । (সুরা মায়িদাহ, ৫ ৪ ৮৯) অর্থাৎ কাফ্ফারা ছাড়া তা পরিত্যাগ করনা । সহীহ বুখারী ও সহীহ মুসলিমের হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “আন্লাহর শপথ! আমি যখন কোন কিছুর উপর শপথ করব, অতঃপর ওর বিপরীত উত্তম জিনিসে মঙ্গল দেখব তখন আমি এ উত্তম কাজটিই গ্রহণ করব এবং আমার কাফফারা আদায় করব ।' (ফাতহুল বারী ১১/৫২৫, মুসলিম ৩/১২৬৯) এখানে উল্লিখিত আয়াত ও হাদীসে বৈপরীত্য রয়েছে এটা যেন মনে করা না হয়। সেই শপথ ও অঙ্গীকার, যা পরস্পরের চুক্তি ও ওয়াদা হিসাবে করা হবে তা পুরা করাতো নিঃসন্দেহে যরুরী ও অপরিহার্য কর্তব্য । আর যে শপথ আগ্রহ উৎপাদন বিরত রাখার উদ্দেশে মুখ থেকে বেরিয়ে যায় তা অবশ্যই কাফ্ফারা আদায়ের মাধ্যমে ভঙ্গ করা যেতে পারে। যেমন যুবাইর ইব্ন মুতইম (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ইসলামে কোন শপথ নেই, শপথ ছিল জাহিলিয়াতের যুগে, ইসলাম এর দৃঢ়তা বৃদ্ধি করে ।” (আহমাদ ৪/৮৩, মুসলিম ৪/১৯৬১) এর অর্থ এই যে, ইসলাম গ্রহণের পর জাহিলিয়াত যামানার অনুরূপ শপথ করার কোন প্রয়োজন নেই । কেননা ইসলামী সম্পর্ক সমস্ত মুসলিমকে ভাই ভাই করে দেয়। পূর্ব ও পশ্চিমের মুসলিমরা একে অপরের দুঃখে সমবেদনা জ্ঞাপন করে থাকে । আনাস রোঃ) হতে বর্ণিত, তিনি বলেন ৪ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়ীতে আনসার ও মুহাজিরদের মধ্যে শপথ করিয়েছিলেন ।” (ফাতহুল বারী ৪/৫৫২, মুসলিম ৪/১৯৬০)
— পৃষ্ঠা ৫২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।