[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সূরা ১৬ £ নাহল ৫২০ পারা ১৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার সাথে কথা বলছিলেন । হঠাৎ তিনি (নোবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তার দৃষ্টি আকাশের দিকে উত্তোলন করেন । কিছুক্ষণ ধরে তিনি উপরের দিকেই তাকিয়ে থাকেন । তারপর ধীরে ধীরে তিনি দৃষ্টি নীচের দিকে নামিয়ে নেন এবং নিজের ডান দিকে যমীনের দিকে তাকান। এ দিকে তিনি মুখমন্ডলও ঘুরিয়ে দেন। আর এভাবে মাথা হেলাতে থাকেন যেন কারও নিকট থেকে কিছু বুঝতে রয়েছেন এবং কেহ তাকে কিছু বলতে রয়েছে। কিছুক্ষণ পর্যন্ত এই অবস্থাই থাকে। তারপর তিনি স্থীয় দৃষ্টি উচু করতে শুরু করেন, এমন কি আকাশ পর্যন্ত তার দৃষ্টি পৌছে যায়। তারপর তিনি স্বাভাবিক অবস্থায় চলে আসেন এবং পূর্বের বসার অবস্থায় উসমানের (রাঃ) দিকে মুখ করেন। উসমান (রাঃ) সবকিছুই দেখতে ছিলেন। তিনি আর ধের্ধ ধরতে পারলেননা। জিজ্ঞেস করলেন £ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আপনার পাশে বেশ কয়েকবার আমার বসার সুযোগ ঘটেছে। কিন্তু আজকের মত কোন দৃশ্যতো কখনও দেখিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন তাকে জিজ্ঞেস করেন £ “কি দেখেছ? তিনি উত্তরে বললেন £ “দেখি যে, আপনি আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন এবং পরে নীচের দিকে নামিয়ে নিলেন । এরপর ডান দিকে ঘুরে গিয়ে এ দিকেই তাকাতে লাগলেন এবং আমাকে ছেড়ে দিলেন। তারপর আপনি এমনভাবে মাথা নাড়াতে থাকলেন যেন কেহ আপনাকে কিছু বলছে এবং আপনি কান লাগিয়ে তা শুনছেন।” তিনি বললেন £ “তাহলে তুমি সবকিছুই দেখেছ? তিনি জবাবে বললেন ৪ “জি হ্যা, আমি সবকিছুই দেখেছি ।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন ঃ “আমার কাছে আল্লাহ তা'আলার প্রেরিত মালাক/ফেরেশতা অহী নিয়ে এসেছিলেন” তিনি জিজ্ঞেস করলেন ৪ “আল্লাহ কর্তৃক প্রেরিত? তিনি উত্তর দিলেন ৪ হ্যা, আল্লাহ কর্তৃকই প্রেরিত ।” তিনি প্রশ্ন করলেন £ “তিনি আপনাকে কি বললেন ।” তিনি জবাব দিলেন £ ভিনি আমাকে ০৯১1) ১41৫ /%4%1 1 এই আয়াতটি পাঠ করে শোনালেন। উসমান ইব্‌ন মাউন (রাঃ) বললেন ঃ যখন এ আয়াতটি নাযিল হয় তখন আমার হদয়-চক্ষু খুলে যায় এবং রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসতে শুরু করি। (আহমাদ ১/৩১৮) এটি হাসান হাদীস। বিভিন্ন বর্ণনাধারা থেকে এটি শোনা হয়েছে বলে প্রমাণ রয়েছে।

— পৃষ্ঠা ৫২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।