(001716115 সুরা ১৬ ঃ নাহল ৫০৫ পারা ১৪ কিন্তু আল্লাহর হুকুম পুরা হতে ততটুকুও সময় লাগেনা । কিয়ামাত আনয়নও তার কাছে এরূপই সহজ | ওটাও হুকুম হওয়া মাত্রই সংঘটিত হবে। ১৮9১৮৯- খু! ভিডি 39৬ এ তোমাদের সকলের সৃষ্টি ও পুনর্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরষ্থানের অনুরূপ । (সুরা লুকমান, ৩১ ৪ ২৮) মানুষকে দেয়া আল্লাহর নি“আমাতের মধ্যে রয়েছে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং বুঝতে পারার জন্য অন্তঃকরণ মহান আল্লাহ বলেন ৪ “তোমরা আল্লাহর অনুগ্বহ সম্পর্কে চিন্তা করে দেখ, তিনি মানুষকে মায়ের গর্ভ হতে বের করেছেন। তখন তারা ছিল সম্পূর্ণরূপে শক্তিহীন। তারপর তিনি তাদেরকে শোনার জন্য কান দিলেন, দেখার জন্য দিলেন চোখ এবং বুঝার জন্য দিলেন জ্ঞান-বুদ্ধি | জ্ঞান-বুদ্ধির স্থান হচ্ছে হৃদয় । কেহ কেহ মস্তিষ্ণও বলেছেন। জ্ঞান ও বিবেক দ্বারাই লাভ ও ক্ষতি জানতে পারা যায়। এই শক্তি ও এই ইন্দ্রিয় মানুষকে ক্রমান্বয়ে অল্প অল্প করে দেয়া হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে এটাও বৃদ্ধি পেতে থাকে। শেষ পর্যন্ত পূর্ণতায় পৌছে। মানুষকে এ সব এ জন্যই দেয়া হয়েছে যে, তারা এগুলিকে আল্লাহর মারেফাত ও ইবাদাতের কাজে লাগাবে ।' যেমন সহীহ বুখারীতে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা বলেন “যারা আমার বন্ধুদের সাথে শত্রতা করে তারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমার প্রতি ফার্য আদায় করার মাধ্যমে বান্দা আমার যতটা নৈকট্য ও বন্ধুত্ লাভ করে ততটা আর কিছুর মাধ্যমে করতে পারেনা । খুব বেশী বেশী নাফল কাজ করতে করতে বান্দা আমার নৈকট্য লাভে সমর্থ হয় এবং আমার ভালবাসার পাত্র হয়ে যায়। যখন আমি তাকে ভালবাসতে শুরু করি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা শোনে, আমি তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধারণ করে এবং আমি তার পা হয়ে যাই যার দ্বারা সে চলা-ফিরা করে। সে আমার কাছে চাইলে আমি তাকে দিয়ে দিই। আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিই। আমি কোন কাজে ততো ইতস্ততঃ করিনা যত ইতস্ততঃ করি আমার মু'মিন বান্দার রূহ কবয্ করতে । সে মৃত্যুকে অপছন্দ করে এবং আমি তাকে অসন্তুষ্ট করতে চাইনা । কিন্তু মৃত্যু এমনই যে, কোন প্রাণীই এর থেকে রেহাই পেতে পারেনা ।' ফোতহুল বারী ১১/৩৪৮)
— পৃষ্ঠা ৫০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।