(001716115 সুরা ১৬ £ নাহল ৫০৩ পারা ১৪ আন্নাহ ও মিথ্যা আরাধ্যর আর একটি উদাহরণ মুজাহিদ (রহঃ) বলেন £ “এই দৃষ্টান্ত দ্বারাও এঁ পার্থক্য দেখানো উদ্দেশ্য, যা আল্লাহ তা'আলা ও মুশরিকদের প্রতিমা/মূর্তিগুলির মধ্যে রয়েছে। এই প্রতিমা/মূর্তি হচ্ছে বোবা । সে কথা বলতে পারেনা, কোন জিনিসের উপর ক্ষমতাও রাখেনা । কথা ও কাজ দু'টি থেকেই সে ক্ষমতা শুন্য। সে শুধু তার মালিকের উপর বোঝা স্বরূপ। সে যেখানেই যাকনা কেন, কোন মঙ্গল বয়ে আনতে পারেনা । সুতরাং একতো হল এই ব্যক্তি। আর এক ব্যক্তি, যে ন্যায়ের হুকুম করে এবং নিজে রয়েছে সরল সোজা পথের উপর অর্থাৎ কথা ও কাজ এই উভয় দিক দিয়েও ভাল - এ দু'জন কি করে সমান হতে পারে? একটি উক্তি রয়েছে যে, মুক দ্বারা উসমানের (রাঃ) গোলামকে বুঝানো হয়েছে। আবার এও হতে পারে যে, এটাও মু'মিন ও কাফিরের দৃষ্টান্ত, যেমন এর পূর্ববর্তী আয়াতে ছিল। কথিত আছে যে, কুরাইশের এক ব্যক্তির গোলামের বর্ণনা পূর্বে রয়েছে এবং দ্বিতীয় ব্যক্তি দ্বারা উসমানকে (রাঃ) বুঝানো হয়েছে । আর বোবা গোলাম দ্বারা উসমানের রোঃ) এ গোলামটিকে বুঝানো হয়েছে যার জন্য তিনি খরচ করতেন, অথচ সে তাকে কষ্ট দিত। তিনি তাকে কাজ-কর্ম হতে মুক্তি দিয়ে রেখেছিলেন, তথাপি সে ইসলাম থেকে বিমুখই ছিল এবং তাকে দান খাইরাত ও সাওয়াবের কাজ থেকে বাধা প্রদান করত। তার ব্যাপারেই এই আয়াতটি অবতীর্ণ হয়।
— صفحة ٥٠٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.