(001716115 সুরা ১৬ 8 নাহল ৪৪৭ পারা ১৪ হয়েছে যাতে এর নড়াচড়া করার কারণে এর উপর অবস্থানকারীদের জীবন দুর্বিষহ হয়ে না পড়ে । যেমন মহান আল্লাহ বলেন £ 60427 তিনি পবর্তসমূহকে দৃঢ়ভাবে ধ্োথিত করেছেন । (সুরা নাধি'আত, ৭৯ ৪ ৩২) এটাও আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানী যে, তিনি চতুর্দিকে নদ-নদী ও প্রত্ববন প্রবাহিত রেখেছেন। কোনটি তেজস্বী, কোনটি মন্দা, কোনটি দীর্ঘ এবং কোনটি খাট। কখনও পানি কমে যায় এবং কখনও বেশী হয় এবং কখনও সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। পাহাড়-পর্বতে, বনে-জঙ্গলে, মরু-প্রান্তরে এবং পাথরে বরাবরই এই প্রপ্রবণগুলি প্রবাহিত রয়েছে এবং এক স্থান হতে অন্য স্থানে চলে যাচ্ছে। এ সবই হচ্ছে মহান আল্লাহর ফায্ল ও কারম, করুণা ও দয়া। তিনি ছাড়া না আছে অন্য কোন মাবুদ এবং না আছে কোন রাব্ব। তিনি ছাড়া অন্য কেহই ইবাদাতের যোগ্য নয়। তিনিই রাব্ব এবং তিনিই মা'বৃদ। তিনি রাস্তা বানিয়ে দিয়েছেন স্থলে ও পানিতে, পাহাড়ে ও জঙ্গলে, লোকালয়ে এবং বিজনে। তার দয়া ও অনুগহে সর্বত্রই রাস্তা বিদ্যমান রয়েছে, যাতে এদিক থেকে ওদিকে লোকজন যাতায়াত করতে পারে । তিনি পাহাড়ের মাঝে মাঝে খালি জায়গা রেখেছেন যাতে লোকেরা চলাচল করতে পারে । আবার কোন পথ প্রশস্ত, কোনটা সংকীর্ণ এবং কোনটা সহজ, কোনটা কঠিন। যেমন তিনি বলেন £ ১০6৬ ০০ এবং আমি তাতে করে দিয়েছি এশস্ত পথ যাতে তারা গন্তব্য স্থলে পৌছতে পারে। (সুরা আম্বিয়া, ২১ ৪ ৩১) তিনি আরও নিদর্শন রেখেছেন যেমন পাহাড়, টিলা ইত্যাদি, যেগুলির মাধ্যমে পথচারী মুসাফির পথ জানতে বা চিনতে পারে। তারা পথ ভুলে যাওয়ার পর সোজা সঠিক পথ পেয়ে যায়। নক্ষত্ররাজি পথ প্রদর্শক রূপে রয়েছে। রাতের অন্ধকারে ওগুলির মাধ্যমেই রাস্তা ও দিক নির্ণয় করা যায়। ইব্ন আব্বাস (রাঃ) এ মতামত ব্যক্ত করেছেন। (তাবারী ১৭/১৮৫) আল্লাহই একমাত্র ইবাদাতের যোগ্য এরপর মহান আল্লাহ নিজের বড়ত্রে ও শ্রেষ্ঠত্রে বর্ণনা দিতে গিয়ে বলেন £ ইবাদাতের যোগ্য তিনি ছাড়া আর কেহই নেই। আল্লাহ ছাড়া লোকেরা যাদের ইবাদাত করছে তারা একেবারে শক্তিহীন। কোন কিছু সৃষ্টি করার ক্ষমতা তাদের নেই। পক্ষান্তরে সব কিছুরই সৃষ্টিকর্তা হচ্ছেন আন্লাহ। তাই বলা হয়েছে £ ১৯৪
— পৃষ্ঠা ৪৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।