[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা ১৬ ঃ নাহল (001716115 ৪৪২ পারা ১৪ তোমার রবের এই বাণীও পূর্ণ হবে যে, আমি জিন ও মানবদের সকলের ছারা জাহানামকে পুর্ণ করবই। (সূরা হুদ, ১১ ৪ ১১৮-১১৯) ১০। তিনিই আকাশ হতে বারি বর্ষণ করেন, ওতে পানীয় এবং তা হতে জন্মায় উত্ভিদ যাতে তোমরা পশু চারণ করে থাক। ১১। তিনি তোমাদের জন্য ওর দ্বারা উৎপন্ন করেন শস্য, যয়তুন, খর্জুর বৃক্ষ, আঙ্গুর এবং সর্বপ্রকার ফল; অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন । বৃষ্টি আল্লাহর নি'আমাত এবং এটি একটি নিদর্শন চতুষ্পদ ও অন্যান্য জন্ত সৃষ্টি করার মাধ্যমে নি'আমাত বর্ণনা করার পর আল্লাহ তা'আলা অন্যান্য নি'আমাতের বর্ণনা দিচ্ছেন। তা এই যে, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফলে তা থেকে তারা উপকার লাভ করে এবং তাদের উপকারী জন্তগুলিও তা থেকে ফায়দা উঠায়। মিষ্টি ও স্বচ্ছ পানি তাদের পানীয় কাজে ব্যবহৃত হয়। মহান আল্লাহর অনুগ্রহ না হলে এই পানি তিক্ত ও লবণাক্ত হত। আকাশ থেকে বৃষ্টির ফলে গাছ-পালা ও তরুলতা জন্মে। এই গাছ-পালা মানুষের ও গৃহপালিত পশুগুলির খাদ্য রূপেও ব্যবহৃত হয়। ০1০০ ০০) 5৪%9 ০৮৪3 ১5890 6) এ শব ০৪ মহান আল্লাহর ক্ষমতার প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে, তিনি একই পানি হতে বিভিন্ন স্বাদের, বিভিন্ন আকারের এবং বিভিন্ন গন্ধের নানা প্রকারের ফুল-ফল মানুষের জন্য সৃষ্টি করেছেন ।

— পৃষ্ঠা ৪৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।