(001716115 সুরা ১৫ ৪ হিজ্র ৪২৯ পারা ১৪ (রাঃ)! আপনার উপর আল্লাহর করুণা বর্ষিত হোক, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সম্মান দান করেছেন।' তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লান্াহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করেন ৪ “তুমি কি করে জানলে যে, আল্লাহ তাকে সম্মান দান করেছেন? উত্তরে মহিলাটি বলেন ঃ আমার পিতা-মাতা আপনার জন্য কুরবানী হোক! তার উপর আল্লাহ তা'আলা দয়া না করলে আর কার উপর করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ “জেনে রেখ যে, তার মৃত্যু হয়ে গেছে এবং আমি তার মঙলেরই আশা রাখি ।” (ফাতহুল বারী ৩/১৩৭) এই হাদীসেও ১ এর স্থলে ০৪ শব্দ রয়েছে। তাই 321 43 ৬৮ ৩4৫) 219 এই আয়াত দ্বারা দলীল গ্রহণ করা হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত মানুষের জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত সালাত ইত্যাদি ইবাদাত তার উপর ফার্য। তার অবস্থা যেমন থাকবে সেই অনুযায়ী সে সালাত আদায় করবে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “দাড়িয়ে সালাত আদায় করতে সক্ষম না হলে বসে আদায় করতে হবে এবং বসে আদায় করতে না পারলে শুইয়ে শুইয়েই আদায় করবে ।' ফোতহুল বারী ২/৬৮৪) এর দ্বারা বদ-মাযহাবী সুফীরা নিজেদের উদ্দেশ্য সিদ্ধির লক্ষ্যে একটি কথা বানিয়ে নিয়েছে । তা এই যে, তাদের মতে মানুষ যে পর্যন্ত দীনের পূর্ণতার পর্যায়ে না পৌছে সেই পর্যন্ত তার উপর ইবাদাত ফার্য থাকে। কিন্তু যখনই সে মা'আরিফাতে মানযিলগুলো অতিক্রম করে তখন তার উপর থেকে ইবাদাতের কষ্ট লোপ পেয়ে যায়। এটা সরাসরি কুফরী, বিভ্রান্তি ও অজ্ঞতামূলক কথা । এই লোকগুলি কি এটুকুও বুঝেনা যে, নাবীগণ, বিশেষ করে নাবীকুল শিরমণি মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবীগণ মা*আরিফাতের সমস্ত মানযিল অতিক্রম করেছিলেন এবং তারা দীনী ইল্ম এবং পরিচিতির ক্ষেত্রে সারা দুনিয়ায় সবাপেক্ষা পূর্ণতম ছিলেন। মহান আল্লাহর গুণাবলী এবং তার পবিত্র সত্তা সম্পর্কে তারাই সবচেয়ে বেশী জ্ঞান রাখতেন। এতদসন্ত্েও তারা সকলের চেয়ে বেশী ইবাদাত করতেন এবং দুনিয়ায় বেঁচে থাকা শেষ দিন পর্যন্ত তাতেই অবিচল ছিলেন । তারা মহান রবের আনুগত্যের কাজে সমস্ত দুনিয়াবাসী হতে বেশী নিমগ্ন ছিলেন। সুতরাং এটা প্রমাণিত হল যে, এখানে ১৪£! দ্বারা ১ উদ্দেশ্য। সমস্ত মুফাস্সির সাহাবী, তাবিঈ প্রমুখের এটাই মাযহাব।
— পৃষ্ঠা ৪২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।