(001716115 সূরা ১৫ ঃ হিজ্র ৪২৩ পারা ১৪ ০৮ ঠা১গ্। 1৯৪৪ তারা তাদের উপর অবতারিত আল্লাহর কিতাবগুলিকে টুকরা টুকরা করে ফেলেছিল । যে মাস্আলাকে ইচ্ছা করত মানত এবং যেটা মন মত হতনা তা পরিত্যাগ করত। ইব্ন আব্বাস রোঃ) হতে বর্ণিত আছে যে, এর দ্বারা আহলে কিতাবকে বুঝানো হয়েছে। তারা কিতাবের কিছু অংশ মানতো এবং কিছু অংশ মানতোনা । (ফাতহুল বারী ৮/২৩৩) কেহ কেহ বলেন যে, 'মুকতাসিমীন' বলা হয় কুরাইশ কাফিরদেরকে । আর 'কুরআন' হল বর্তমান কুরআন (যে কিতাব আহলে কিতাবীদের দাবীকে অস্বীকার করে)। “বিভিন্ন ভাগে ভাগ করা' এর অর্থ হচ্ছে, “আতার (রহঃ) মতে £ তাদের কেহ বলত রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম একজন যাদুকর, কেহ বলত পাগল, আবার কেহ বলত গণক। এসব মিথ্যা প্রতিপাদ্য বিষয়ই হল বিভিন্ন অংশ । যাহহাক (রহঃ) হতেও এরূপ অর্থ বর্ণনা করা হয়েছে। সীরাত ইব্ন ইসহাক গ্রন্থে বর্ণিত আছে যে, একবার কুরাইশ নেতৃবর্গ ওয়ালীদ ইব্ন মুগীরার নিকট একত্রিত হয় । হাজ্জের মওসুম নিকটবর্তী ছিল । ওয়ালীদ ইব্ন মুগীরাকে খুবই সন্ত্রান্ত ও বুদ্ধিমান লোক হিসাবে বিবেচনা করা হত। সে সকলকে সম্বোধন করে বলল ঃ “দেখ, হাজ্জ উপলক্ষে দূর-দূরাত্ত থেকে আরাবের বহু লোক এখানে সমবেত হবে। তোমরাতো দেখতেই পাচ্ছ যে, এই লোকটি (নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম) বড়ই হাঙ্গামা সৃষ্টি করে রেখেছে। এর সম্পর্কে এ বহিরাগত লোকদেরকে কি বলা যায়? কেহ এক কথা বলবে এবং অন্য জন অন্য কথা বলবে, এরূপ যেন না হয়। বরং সবাই এক কথাই বলবে । এক একজন এক এক কথা বললে তোমাদের উপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে ।' তখন এক লোক বলল £ “হে আবু আবদ শামস! আপনি কোন একটি প্রস্তাব পেশ করুন।” সে বলল ৪ “তোমরাই আগে বল, তাহলে আমি চিন্তা ভাবনা করার সুযোগ পাব ।” তারা তখন বলল £ “আমাদের মতে সবাই তাকে ভবিষ্যদ্বক্তা গনক) বলবে ।' সে বলল £ না, সে ভবিষ্যদ্ক্তা নয়।' তারা বলল ঃ তা হলে সে একজন পাগল । তখন সে বলল ঃ “এটাও ভুল ।” তারা বলল $ “তা হলে কবি? সে উত্তরে বলল ঃ “সেতো কবিতা জানেইনা ৷” তারা বলল ঃ তাকে আমরা যাদুকর বলব কি?' সে উত্তর দিল $ না, সে যাদুকরও নয়।” তারা বলল ঃ “তাহলে আমরা তাকে কি বলব? সে বলল ঃ “জেনে রেখ যে, তোমরা তাকে যা*ই বলনা কেন, দুনিয়াবাসী জেনে যাবে যে, সবই ভুল। তার কথাগুলি মিষ্টি মাখানো । কাজেই আমাদের কোন কথাই টিকবেনা। তবুও কিছু বলতেই হবে। তোমরা তাকে যাদুকরই বলবে ।' সবাই এতে একমত হয়ে গেল। নিম্নের এই আয়াতগুলিতে এরই আলোচনা করা হয়েছে 8 মহান আল্লাহর উক্তি ঃ
— পৃষ্ঠা ৪২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।