[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৫ ঃ হিজ্র ৩৯২ পারা ১৪ তিনিই আকাশ হতে বারি বর্ষণ করেন, ওতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং তা হতে জন্মায় উডভিদ যাতে তোমরা পশু চারণ করে থাক। (সুরা নাহল, ১৬ ৪ ১০) আল্লাহ বলেন ৪ ৩১১৬4 & ৮5) ওের ভাভার তোমাদের কাছে নেই) অর্থাৎ তোমরা এ জন্য কোন ব্যবস্থা গ্রহণ করছনা, বরং আমিই ওকে পৃথিবীতে প্রেরণ করি, তোমাদের জন্য ওকে রক্ষণাবেক্ষণ করি। ফলে ওর পানি দ্বারা তোমাদের নদ- নদী, পুকুর এবং অন্যান্য পানির আধারসমূহ পূর্ণ করে দিই এবং তোমরা তা থেকে উপকার লাভ কর। আল্লাহ চাইলে তিনি তোমাদের থেকে তা তুলে নিতে পারেন । এটা শুধু মাত্র আমার করুণা যে, আমি ওকে বর্ষণ করি, রক্ষা করি, মিষ্টি করি এবং স্বচ্ছ ও নির্মল করি এবং ওর দ্বারা ঝর্ণা, কূপ, নদী এবং অন্যান্য আধার পূর্ণ করি। যেমন তোমরা নিজেরা পান কর এবং তোমাদের জন্তগুলিকে পান করাও । আর তা জমিতে সেচ কর, বাগান তৈরী কর এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহার কর। সৃষ্টি করা এবং পুনঃ সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহরই মহান আল্লাহ তাআলা বলেন ৪ ৮৮৯) ৬ ১৯৫ 017 আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমিই চূড়ান্ত মালিকানার অধিকারী । অর্থাৎ সৃষ্টির সুচনা আমিই করেছি এবং পুনরায় সৃষ্টি করতে আমিই সক্ষম । আমিই সব কিছু অস্তিত্হীনতা থেকে অস্তিত্বে এনেছি। আবার সবকিছুকে আমি অস্তিত্হীন করে দিব। এরপর কিয়ামাতের দিন সবাইকে উঠাবো। যমীন ও যমীনবাসীদের ওয়ারিস আমিই। সবাইকেই আমার কাছে ফিরে আসতে হবে। 2৬ 24 *৫০ ০4৬০৭ আমার জ্ঞানের কোন শেষ নেই। পূর্ববর্তী ও পরবর্তী সবারই খবর আমি রাখি । ইব্ন আব্বাস (রাঃ) বলেন ঃ পূর্ববতীদের দ্বারা এই যামানার পূর্ববর্তী সকল লোককেই বুঝানো হয়েছে অর্থাৎ আদম (আঃ) পর্যন্ত সবাই । আর পরবতীঁদের দ্বারা এই যুগ এবং এই যুগের পরবর্তী সমস্ত যুগের লোককে বুঝানো হয়েছে। অর্থাৎ কিয়ামাত পর্যন্ত যত লোক আসবে সবাই। (তাবারী ১৭/৯১) ইকরিমাহ (রহঃ), মুজাহিদ (রহঃ), যাহহাক (রহঃ), কাতাদাহ (রহঃ) মুহাম্মাদ ইব্‌ন কাব

— পৃষ্ঠা ৩৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।