[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৫ £ হিজ্র ৩৮৮ পারা ১৪ উঠতে থাকে । হাদীস বর্ণনাকারী সাফওয়ান (রাঃ) তার হাতের ইশারায় এভাবে বলেন যে, ডান হাতের আঙ্গুলগুলি প্রশস্ত করে একটিকে অপরটির উপর রেখে দেন। এ শ্রবণকারী জিনটিকে তার নীচের সঙ্গীর কানে সেই কথা পৌঁছানোর পূর্বেই এ জলন্ত উন্ধাপিন্ড আঘাত করার মাধ্যমে কখনও কখনও খতম করে দেয়। তৎক্ষণাৎ সে জুলে-পুড়ে ছাই হয়ে যায়। আবার কোন কোন সময় এমনও হয় যে, সে তার পরবতীঁকে এবং তার পরবর্তী তার পরবর্তীকে ক্রমান্বয়ে পৌঁছাতে থাকে এবং এভাবে এ কথা যমীন পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর তা গণক ও যাদুকরদের কানে এসে পৌছে। তারপর তারা এর সাথে শত মিথ্যা কথা জুড়ে দিয়ে জনগণের মধ্যে প্রচার করে । যখন তাদের কারও দু' একটি কথা যা ঘটনাক্রমে আকাশ থেকে তার কাছে পৌঁছে গিয়েছিল বলে সঠিক রূপে প্রকাশিত হয় তখন লোকদের মধ্যে তার বুদ্ধি ও জ্ঞান গরিমার আলোচনা হতে থাকে । তারা বলাবলি করে £ “দেখ, অমুক লোক অমুক দিন এই কথা বলেছিল, তা সম্পূর্ণ সঠিক ও সত্যরূপে প্রকাশিত হয়েছে।" (ফাতহুল বারী ৮/২৩১) এরপর আল্লাহ তা'আলা যমীনের বর্ণনা দিচ্ছেন যে, তিনিই ওকে সৃষ্টি করেছেন, সম্প্রসারিত করেছেন, ওতে পাহাড়-পর্বত বানিয়েছেন, বন-জঙ্গল ও মাঠ-মাইদান প্রতিষ্ঠিত করেছেন, ক্ষেত-খামার ও বাগ-বাগিচা তৈরী করেছেন এবং 53) ৮৪৯ এ$ ৬* সমস্ত বস্তুকে সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন। ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে তাদের জন্য নির্ধারিত বণ্টন অনুযায়ী তা উৎপন্ন করা হয়। সাঈদ ইব্‌ন যুবাইর (রহঃ), ইকরিমাহ (রেহঃ), আবু মালিক (রহঃ), মুজাহিদ (রহঃ), হাকিম ইব্‌ন উতাইবাহ (রহঃ), হাসান ইব্ন মুহাম্মাদ (রহঃ), আবু সালিহ (রহঃ) এবং কাতাদাহও (রহঃ) অনুরূপ মতামত ব্যক্ত করেছেন । (তাবারী ১৭/৭৯-৮১) মহান আল্লাহ বলেন ৪ ০4 ক পর্ব এ) যমীনে আমি নানা প্রকার জীবিকার ব্যবস্থা করেছি। আর আমি এ সবগুলিও সৃষ্টি করেছি যাদের জীবিকার ব্যবস্থা তোমরা করনা, বরং আমিই করি । আল্লাহ তাআলা বলেন ঃ 0371 4 24 ০9 সুতরাং আমি বিভিন্ন প্রকারের জিনিস, নানা প্রকারের উপকরণ এবং হরেক রকমের শান্তি ও আরামের ব্যবস্থা তোমাদের জন্য করেছি। আমি তোমাদেরকে আয় উপার্জনের পন্থা শিখিয়েছি। জন্তগুলিকে আমি তোমাদের সেবায় নিয়োজিত রেখেছি। তোমরা ওগুলির গোশত আহার করছ

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।