[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৪ 8 ইবরাহীম ৩৭৪ পারা ১৩ ১9৩03 ০০১৭ ০৪৮ সেই দিন যমীন হবে বটে, কিন্তু এটা নয়, বরং অন্যটা । অনুরূপভাবে আসমানও পরিবর্তিত হয়ে যাবে । সাহল ইব্ন সা"দ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ এমন সাদা পরিষ্কার যমীনের উপর হাশর করা হবে যেমন ময়দার সাদা রুটা, যার উপর কোন দাগ বা চিহ্ থাকবেনা । (ফাতহুল বারী ১১/৩৭৯, মুসলিম ৪/২১৫০) আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনিই সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে নিম্নের আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেন ৪ ০১৩ &% ০3৬৮9 ০০১খ। 9৯ ৩০১খ। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম ৪ হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! সেদিন লোকেরা কোথায় থাকবে? উত্তরে তিনি বলেন ঃ (তারা সেদিন) পুলসিরাতের উপর থাকবে । (আহমাদ ৬/৩৫, মুসলিম ৪/২১৫০, তিরমিযী ৮/৫৪৮, ইব্‌ন মাজাহ ২/১৪৩০) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আযাদকৃত ক্রীতদাস সাওবান (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন £ “একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট দীড়িয়ে ছিলাম। এমন সময় একজন ইয়াহুদী আলেম আগমন করে এবং বলে $ “হে মুহাম্মাদ! আসসালামু আলাইকা (আপনার উপর শান্তি বর্ষিত হোক)।” আমি তখন তাকে এত জোরে ধাক্কা মারি যে, সে পড়ে যাওয়ার উপক্রম হয়। তখন সে আমাকে বলল £ “আমাকে ধাক্কা মারলে কেন? আমি উত্তরে বললাম £ বে- আদব! “হে আল্লাহর রাসূল” না বলে তার নাম নিলে কেন? সে বলল ঃ “তার পরিবারের লোক তার যে নাম রেখেছে আমরাতো তাকে সেই নামেই ডাকব ।” তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ আমার পরিবারের লোক আমার নাম মুহাম্মাদ রেখেছে বটে ।” ইয়াহুদী বলল ঃ “আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে এসেছি।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন তাকে বললেন ঃ “আমার জবাবে তোমার কোন উপকার হবে কি? সে উত্তরে বলল ঃ 'শুনেতো নিই।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের হাতে যে একটি কুটা (খড়কুটা) ছিল তা মাটিতে ঘুরাতে ঘুরাতে বললেন ঃ “আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস কর।” সে জিজ্ঞেস করল ঃ যখন আকাশ ও পৃথিবী পরিবর্তিত হয়ে যাবে তখন লোকেরা কোথায় থাকবে? তিনি জবাবে বললেন ৪ “পুলসিরাতের নিকট অন্ধকারের মধ্যে ।' সে আবার জিজ্ঞেস করল ৪ সর্বপ্রথম পুলসিরাত কে পার হবে?' তিনি উত্তর দেন $ “দরিদ্ব

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।