[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৪ £ ইবরাহীম ৩৫৩ পারা ১৩ প্রমাণ নিয়ে এসেছেন। আমি তার উপর ঈমান এনেছি এবং তার সত্যতা স্বীকার করেছি। তাকে তখন বলা হয় ৪ তুমি সত্য বলেছ। তুমি এরই উপর জীবিত থেকেছ। এরই উপর মৃত্যুবরণ করেছ এবং এরই উপর তোমাকে উঠানো হবে । (তাবারী ১৬/৫৯৬) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ যার হাতে আমার প্রাণ তার শপথ! যখন তোমরা মৃত ব্যক্তিকে দাফন করে ফিরে আসো তখন সে তোমাদের জুতার শব্দ শুনতে পায়। যদি সে মু'মিন সিয়াম থাকে বাম পাশে, আর অন্যান্য সাওয়াবের কাজ যেমন দান খাইরাত, আত্মীয়তার সম্পর্ক যুক্তকরণ, লোকদের সাথে সদাচরণ ইত্যাদি থাকে তার পায়ের দিকে । যখন তার মাথার দিক থেকে কেহ আসে তখন সালাত বলে ঃ এখান দিয়ে যাওয়ার জায়গা নেই । ডান দিক থেকে বাধা দেয় যাকাত, বাম দিক থেকে বাধা দেয় সিয়াম এবং পায়ের দিক থেকে বাধা দেয় অন্যান্য সাওয়াবের কাজ । অতঃপর তাকে বলা হয় £ বসে যাও। সে তখন বসে পড়ে এবং তার মনে হয় যেন সূর্য অস্তমিত হওয়ার নিকটবর্তী হয়েছে। মালাইকা/ ফিরেশতাগণ বলেন £ আমরা তোমাকে যে সব প্রশ্ন করব তোমাকে তার উত্তর দিতে হবে। সে বলে £ থাম, আমি আগে সালাত আদায় করে নিই । তারা বলেন ঃ সালাততো আদায় করবেই, তবে আগে আমাদের প্রশ্রগুলির জবাব দাও। সে তখন বলে £ আচ্ছা ঠিক আছে, তোমরা যে প্রশ্ন করতে চাও সেই প্রশ্ন কর। তারা প্রশ্ন করে £ এই ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তুমি কি বলছ এবং কি সাক্ষ্য দিচ্ছ? সে জিজ্ঞেস করে $£ মুহাম্মাদ সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বলছ কি? তারা উত্তরে বলেন 3 হ্যা, তার সম্পর্কেই বটে। সে তখন বলে ঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর রাসূল; তিনি আমাদের কাছে আন্মাহ তা'আলার নিকট থেকে দলীল নিয়ে এসেছিলেন। আমরা তাকে সত্যবাদী বলে বিশ্বাস করেছি। তখন তাকে বলা হয় ৪ তুমি এর উপরই জীবিত থেকেছ এবং এর উপরই মৃত্যু বরণ করেছ। আর এর উপরই ইনশাআল্লাহ পুনরুখিত হবে। অতঃপর তার কাবরটি সত্তর হাত প্রশস্ত করে দেয়া হয় এবং তা আলোকজ্্বল হয়ে যায়। আর জান্নাতের দিকের একটি দরজা খুলে দেয়া হয় এবং বলা হয় 8 দেখ, এটাই তোমার প্রকৃত বাসস্থান । সেখানে শুধু সুখ আর সুখ । অতঃপর তার রূহ অন্যান্য পবিত্র রূহগুলির সাথে সবুজ রংয়ের পাখীর দেহে রেখে দেয়া হয় যা জান্নাতের গাছ থেকে আহার করতে

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।