[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৪ £ ইবরাহীম ৩৫২ পারা ১৩ এটা তোমার বাসস্থান ছিল। কিন্তু আল্লাহ এটাকে পরিবর্তন করে জান্নাতের এই বাসম্থানটি তোমাকে দান করেছেন। সে তখন দু'টি জায়গাই দেখতে পায়। কাতাদাহ (রহঃ) বলেন £ আমাদেরকে আরও বলা হয়েছে যে, তার কাবর সত্তর হাত প্রশস্ত করে দেয়া হয় এবং কিয়ামাত পর্যন্ত তা সবুজ-শ্যামলে ভরপুর থাকে । (আবৃদ ইব্‌ন হুমাইদ ১১৭৮, মুসলিম ২৮৭০, নাসাঈ ৪/৯৭) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ৪ মৃত ব্যক্তিকে যখন কাবরে রাখা হয় তখন তার কাছে কালো ও নীল রং বিশিষ্ট দু'জন মালাক/ফিরেশতা আগমন করেন। একজনের নাম মুনকির এবং অপরজনের নাম নাকীর। তারা তাকে জিজ্ঞেস করেন ঃ এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে? জবাবে সে বলবে যা সে আগেও বলত ঃ তিনি আল্লাহর বান্দা ও রাসূল । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেহ উপাস্য নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা ও রাসূল। এ জবাব শুনে তারা বলেন £ তুমি যে এটাই বলবে তা আমরা জানতাম । অতঃপর তার কাবর সত্তর হাত প্রশস্ত করে দেয়া হয় এবং তা আলোকজ্জ্বল হয়ে যায় । আর তাকে বলা হয় £ তুমি ঘুমিয়ে যাও। সে তখন বলে 8 আমি আমার পরিবারবর্ণের কাছে ফিরে গিয়ে তাদেরকে এ খবর দিতে চাই। তারা বলেন ঃ তুমি সেই নব-বধুর ন্যায় ঘুমিয়ে থাক যাকে তার পরিবারের সেই জায়গায় রাখা হয় যে জায়গা তার কাছে সবচেয়ে বেশী প্রিয়। এভাবেই সে ঘুমিয়ে থাকে যে পর্যন্ত না আল্লাহ কিয়ামাত দিবসে তাকে এ ঘুম থেকে জাগিয়ে তোলেন । আর মুনাফিক ব্যক্তি মালাইকা/ফিরেশতাগণের প্রশ্নের উত্তরে বলে ঃ আমি কিছুই জানিনা, মানুষেরা যা বলত আমিও তাই বলতাম । মালাইকা তখন বলবেন £ তুমি যে এই উত্তর দিবে তা আমরা জানতাম | যমীনকে হুকুম দেয়া হয় ঃ সংকীর্ণ হয়ে যাও। তখন যমীন এমনভাবে সংকীর্ণ হয়ে যায় যে, তার এক পাজর অপর পাঁজরের সাথে মিশে যায় । অতঃপর তার উপর শাস্তি হতে থাকে যে পর্যন্ত না আল্লাহ তাআলা কিয়ামাত সংঘটিত করেন এবং তাকে তার কাবর থেকে উথিত করেন। (তিরমিযী ১০৭১) ইমাম তিরমিযী (রহঃ) এ হাদীসটিকে হাসান গারীব বলেছেন । আবু হুরাইরাহ (রাঃ) হতে অন্য একটি হাদীসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ কাবরে মু'মিনকে যখন জিজ্ঞেস করা হয় ৪ তোমার রাব্ব কে? তোমার দীন কি? তোমার নাবী কে? সে তখন উত্তরে বলে ঃ আমার রাব্ব আল্লাহ, আমার দীন ইসলাম এবং আমার নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম । তিনি আমাদের নিকট আল্লাহ তাআলা থেকে দলীল

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।