(001716115 সুরা ১৪ £ ইবরাহীম ৩৫১ পারা ১৩ 2৮ 85৫ ৪4? 44 555865015৮0 2০১ঠি না তি 2 ৪৩ 6 এ/৬ ০2৪ আর যে আল্লাহর শরীক করে সে যেন আকাশ হতে পড়ল, অতঃপর পাখী তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বায় তাকে উড়িয়ে নিয়ে দূরবতীঁ এক স্থানে নিক্ষেপ করল । (সুরা হাজ্জ, ২২ 8 ৩১) অতঃপর তার রূহ তার দেহে ফিরিয়ে দেয়া হয়। তার কাছে দু'জন মালাক/ফিরেশতা আগমন করেন। তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন ৪ তোমার রাব্ব কে? সে উত্তরে বলে £ হায় হায় আমিতো জানিনা! আবার তারা জিজ্ঞেস করেন ৫ তোমার দীন কি? এবারও সে জবাব দেয় ৪ হায় হায় আমিতো এটাও অবগত নই । পুনরায় তারা প্রশ্ন করেন ৪ তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? সে জবাবে বলে ঃ হায় হায় এ খবরও আমার জানা নেই। এ সময় আকাশ থেকে ঘোষণাকারীর ঘোষণা শোনা যায় ঃ আমার বান্দা মিথ্যাবাদী। তার জন্য জাহান্নামের আগ্তনের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকের দরজা খুলে দাও । সেখানে তার কাছে জাহান্নামের বাতাস ও বাম্প আসতে থাকে । তার কাবর এত সংকীর্ণ হয়ে যায় যে, তার দেহের এক পাজর অপর পাজরের মধ্যে ঢুকে পড়ে । তখন খুবই জঘন্য ও ভয়ানক আকৃতির এবং ময়লাযুক্ত খারাপ পোশাক পরিধানকারী অত্যন্ত দুর্গন্ধ বিশিষ্ট একটি লোক তার কাছে আসে এবং বলে ঃ এখন তুমি দুঃখিত ও চিন্তিত হয়ে যাও। এই দিনের প্রতিশ্রুতি তোমাকে দেয়া হয়েছিল। সে তাকে জিজ্ঞেস করে ৪ তুমি কে? তোমার চেহারায় শুধু মন্দই পরিলক্ষিত হচ্ছে। সে উত্তর দেয় ৪ আমি তোমার খারাপ আমল । সে তখন প্রার্থনা করে ঃ হে আমার রাব্ব! দয়া করে কিয়ামাত সংঘটিত করবেননা । (আহমাদ ৪/২৮৭, আবু দাউদ ৩/৫৪৬, নাসাঈ ৪/৭৮, ইবৃন মাজাহও ১/৪৯৪) আবৃদ ইবৃন হুমাইদ (রহঃ) আনাস ইবৃন মালিক (রাঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ বান্দাকে যখন তার কাবরে রাখা হয় এবং তার সঙ্গীরা তাকে সমাধিস্থ করে চলে যায়, আর তাদের চলে যাবার সময় তাদের জুতার শব্দ তার কানে আসতে থাকে এমতাবস্থায়ই দু'জন মালাক/ফিরেশতা তার কাছে পৌছে যান এবং তাকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞেস করেন 8 এই লোকটি সম্পর্কে তোমার বক্তব্য কি? সে মু'মিন হলে বলে ঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হয় ঃ দেখ, জাহান্নামে
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।