[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৪ £ ইবরাহীম ৩৪৯ পারা ১৩ আগমন করেন, যেন তাদের চেহারাগুলি সূর্য । তাদের সাথে থাকে জান্নাতী কাফন ও জান্নাতী সুগন্ধি। তার পাশে তারা এত দূর পর্যন্ত বসেন যত দূর দৃষ্টি যায়। এরপর মালাকুল মাউত (মৃত্যুর মালাক/ফিরেশতা) এসে তার শিয়রে বসেন এবং বলেন ঃ হে পবিত্র রূহ! আল্লাহর ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে চল। তখন রূহ এমন সহজে বেরিয়ে আসে যেমন কোন কলসী থেকে পানির ফোটা ঝড়ে পরে। চোখের পলক ফেলার সময়টুকুও এ রূহকে মালাইকা তার হাতে থাকতে দেননা, বরং তৎক্ষণাৎ তার হাত থেকে নিয়ে নেন এবং জান্নাতী কাফন ও জান্নাতী সুগন্ধির মধ্যে রেখে দেন। স্বয়ং এ রূহ থেকেও মিশ্ক আম্বরের চেয়েও বেশী সুগন্ধ বের হয়, যার চেয়ে উত্তম সুগন্ধির ঘ্রাণ দুনিয়ায় কেহ কখনও নেয়নি । তারা এ রূহকে নিয়ে আকাশের দিকে উঠে যান। মালাইকা/ ফিরেশতাগণের যে দলের পাশ দিয়ে তারা গমন করেন তারা তাদেরকে জিজ্ঞেস করেন ঃ এই পবিত্র রহ কোন ব্যক্তির? তারা তখন সে যে উত্তম নামে পরিচিত ছিল সেই নাম বলে দেন এবং তার পিতার নামও বলেন । দুনিয়ার আকাশে পৌছে তারা আকাশের দরজা খুলে দিতে বলেন। তখন আকাশের দরজা খুলে দেয়া হয় এবং সেখান থেকে মালাইকা/ফিরেশতাগণ এ রূহকে নিয়ে দ্বিতীয় আকাশে, দ্বিতীয় আকাশ হতে তৃতীয় আকাশে এবং এভাবে সপ্তম আকাশ পর্যন্ত পৌছেন। মহামহিমান্বিত আল্লাহ তখন বলেন £ আমার বান্দার আমলনামা ইনল্লীনে লিখে নাও এবং তাকে যমীনে ফিরিয়ে নিয়ে যাও। আমি তাকে ওটা থেকেই সৃষ্টি করেছি ওকে ওখানেই ফিরিয়ে দিব এবং ওখান থেকেই দ্বিতীয় বার বের করব। অতঃপর তার রূহ তার দেহে ফিরিয়ে দেয়া হয়। তার কাছে দু'জন মালাক/ফিরেশতা আগমন করেন। তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন ঃ তোমার রাব্ব কে? সে উত্তরে বলে £ আমার রাব্ব আল্লাহ । আবার তারা প্রশ্ন করেন £ তোমার দীন কি? সে জবাবে বলে £ আমার দীন হল ইসলাম । আবার তারা প্রশ্ন করেন ৪ যে ব্যক্তিকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তিনি কে? সে উত্তর দেয় 8 তিনি আন্নাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম। তারা পুনরায় জিজ্ঞেস করেন £ তুমি কিরূপে জেনেছ? সে জবাব দেয় $ আমি আল্লাহর কিতাব পড়ে এবং ওর উপর ঈমান এনেছি এবং ওটিকে সত্য বলে জেনেছি। এ সময় আকাশ থেকে একজন আহবানকারী ডাক দিয়ে বলেন ঃ আমার বান্দা সত্য বলেছে। সুতরাং তার জন্য জান্নাতী বিছানা বিছিয়ে দাও, জান্নাতী পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন জান্নাত থেকে সুগন্ধী বাতাস তার কাবরে আসতে থাকে । যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার কাবরটি প্রশস্ত করে দেয়া হয়।

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।