[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৪ £ ইবরাহীম ৩৪৭ পারা ১৩ (তোবারী ১৬/৫৬৭) যাহহাক (রহঃ), সাঈদ ইব্ন যুবাইর (রহঃ), ইকরিমাহ (রহঃ), মুজাহিদ (রহঃ) এবং আরও অনেকের থেকে এটাই বর্ণিত হয়েছে যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুমিনের আমল, কথা ও সৎ কার্যাবলী । মু'মিন খেজুর গাছের ন্যায়। প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় তার আমলগুলি আকাশে উঠে যায়। (তাবারী ১৬/৫৭২-৫৭৩) আবদুল্লাহ ইব্ন উমার (রাঃ) বলেন ৪ একদা আমরা রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলাম । তিনি আমাদেরকে বলেন ঃ ওটা কোন গাছ যা মুসলিমের মত, যার পাতা ঝরে পড়েনা, গ্রীন্মকালেও না শীতকালেও না; যা তার রবের অনুমোদনক্রমে সব মওসুমেই ফল ধারণ করে? আবদুল্লাহ ইবন উমার (রাঃ) বলেন £ আমি মনে মনে বললাম যে, বলে দিই ঃ ওটা খেজুর গাছ। কিন্তু আমি দেখলাম যে, মাজলিসে আবু বাকর (রাঃ), উমার রোঃ) প্রমুখ সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন এবং তারা নীরব আছেন, অতএব আমিও নীরব থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ ওটা হচ্ছে খেজুর গাছ। ওখান থেকে বিদায় নিয়ে আমি আমার পিতা উমারকে (রাঃ) এটা বললে তিনি বললেন ঃ হে আমার প্রিয় বৎস! তুমি যদি এই উত্তর বলে দিতে তাহলে এটা আমার কাছে সমস্ত কিছু পেয়ে যাওয়া অপেক্ষাও অধিক প্রিয় ও পছন্দনীয় হত। (ফাতহুল বারী ৮/২২৮) আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উক্তি £ ৩ 45 ভা '% ওটা প্রত্যেক মওসুমে ফল দান করে অর্থাৎ সকাল- হিরা চািতজিিাজ? াদদলা নি মাসে । শব্দগুলির বাহ্যিক ভাবার্থ হচ্ছে ৪ মু'মিনের দৃষ্টান্ত এ গাছের মত যার ফল সব সময় শীতে, গ্রীষ্মে, দিনে-রাতে ফলতে থাকে । অনুরূপভাবে মুমিনের সৎ আমল দিন-রাত সব সময় আকাশে উঠে থাকে । আল্লাহ তা'আলা মানুষের শিক্ষা, উপদেশ ও অনুধাবনের জন্য দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ এপি 50৭১ মরি ৮০৪ 45 মন্দ কালেমা অর্থাৎ কাফিরের দৃষ্টান্ত বর্ণনা করছেন যার কোন মূল্য নেই এবং যা দৃঢ় নয়। এর দৃষ্টান্ত দেয়া হয়েছে 'হানযাল' গাছের সাথে, যাকে "শারইয়ান' বলা হয়। শুবাহ রেহঃ) বলেন, মুয়াবিয়া ইব্ন আবী কুররাহ রেহঃ) আনাস ইব্‌ন মালিক (রাঃ) হতে বর্ণনা করেন যে, ওটা হানযাল গাছ। (তোবারী ১৬/৫৬৯) এই রিওয়ায়াতটি মারফু রূপেও এসেছে। এর মূল ভূ-পৃষ্ঠ হতে বিচ্ছিনন, যার কোন স্থায়িত্ব নেই। অনুরূপভাবে

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।