(001716115 সুরা ১৩ ৪রাদ ৩০৪ পারা ১৩ যেটাকে চান ঠিক রাখেন । সুতরাং তিনি স্বীয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের প্রতি যে এই কুরআন অবতীর্ণ করেছেন এর দ্বারা পূর্ববর্তী সমস্ত আসমানী কিতাব রহিত হয়ে গেছে। মুজাহিদ (রহঃ) এ আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ আল্লাহ যা ইচ্ছা উঠিয়ে নেন এবং যা ইচ্ছা বাকী রাখেন। তবে দুর্ভাগ্য ও সৌভাগ্য এবং জীবন ও মৃত্যুর উপর এটা প্রযোজ্য নয়, বরং এগুলি এই নিয়মের ব্যতিক্রম। এগুলিতে কোন পরিবর্তন নেই। (তোবারী ১৬/৪৭৯) মানসুর রেহঃ) বলেন, “আমি মুজাহিদকে (রহঃ) জিজ্ঞেস করলাম 8 আমাদের কারও নিম্নরূপ দু'আ করা কি ধরনের হবে ৪ “হে আল্লাহ! যদি আমার নাম মুমিনদের তালিকায় লিপিবদ্ধ থাকে তাহলে তা তাদের সাথে লিপিবদ্ধ রাখুন। আর যদি পাপিষ্ঠদের তালিকাভুক্ত থাকে তাহলে তা উঠিয়ে নিন এবং মুমিনদের অন্তর্ভূক্ত করুণ ।” উত্তরে তিনি বললেন ৪ “এটাতো খুব উত্তম দু'আ! এক বছর বা তারও কিছু বেশি দিন পর তার সাথে পুনরায় আমার সাক্ষাৎ হলে আবার আমি তাকে উপরোক্ত প্রশ্ন করি। এবার তিনি উঠ 1 02১5 (0 9৫ এ এ 5৫9৬ ৮৩৬ ০৮ 4$ 094 এ আয়াত দুটি তিলাওয়াত করলেন এবং বললেন $ “কাদরের রাতে এক বছরের জীবিকা, বিপদ-আপদ নির্ধারিত হয়ে যায়। তারপর আল্লাহ তা'আলা যা চান আগ-পিছ করে থাকেন। তবে হ্যা, সৌভাগ্য ও দুর্ভাগ্যের লিখন পরিবর্তন হয়না ।' (তাবারী ১৬/৪৮০) আল আমাশ (রহঃ) বর্ণনা করেন যে, আবু ওয়াইল (রহঃ) এবং শাকীক ইব্ন সালামাহ (রহঃ) প্রায়ই নিম্নের দু'আটি পাঠ করতেন ৪ “হে আল্লাহ! আপনি যদি আমাদেরকে হতভাগ্য ও পাপিষ্ঠদের তালিকাভুক্ত করে থাকেন তাহলে তা মুছে ফেলুন এবং মুমিন ও সৌভাগ্যবানদের তালিকাভূক্ত করুন। আর আপনি যদি আমাদের নাম সৎ লোকদের তালিকায় লিপিবদ্ধ করে থাকেন তাহলে তা বাকী রাখুন। নিশ্চয়ই আপনি যা ইচ্ছা মিটিয়ে থাকেন এবং যা ইচ্ছা বাকী রাখেন। প্রকৃত লিখন আপনার কাছেই রয়েছে। আপনার কাছেই রয়েছে উম্মুল কিতাব ।” (তাবারী ১৬/৪৮১) উমার ইবনুল খাত্তাব (রাঃ) এবং আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) থেকেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। তারা বলেন যে, আল্লাহ যা চান তা মিটিয়ে দেন (বাতিল করেন), আর যা চান তা তার কিতাবে রেখে দেন। এসব উক্তির ভাবার্থ এই যে, তাকদীরের পরিবর্তন আল্লাহ তাআলার ইখতিয়ারের বিষয় । এ ব্যাপারে সাওবান (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।