[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৩ ৪রাদ ২৮৪ পারা ১৩ করেছে তা কতইনা উত্তম! যাহহাক (রেহঃ) বলেন, এর অর্থ হচ্ছে “তাদের জন্য আনন্দ ।” এ ছাড়া ইবরাহীম নাখঈ (রহঃ) বলেছেন যে, তুবা শব্দের অর্থ হচ্ছে তাদের জন্য তুলনামূলক ভাল । (বাগাবী ৩/১৮) কাতাদাহ রেহঃ) বলেন যে, এটি একটি আরাবী শব্দ যার অর্থ হচ্ছে “তোমরা ভাল জিনিস অর্জন করেছ' । (তাবারী ১৬/৪৩৫) অন্য বর্ণনায় কাতাদাহ রেহঃ) বলেন যে, টিটি এর অর্থ হচ্ছে তাদের জন্য এটি অতি উত্তম । (তাবারী ১৬/৪৩৫) ইমাম আহমাদ (রহঃ) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণনা করেন, একটি লোক রাসূলুল্নাহ সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলে ঃ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্াম! যে আপনাকে দেখেছে এবং আপনার উপর ঈমান এনেছে তাকে মুবারাকবাদ (তুবা)।” তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ হ্যা, তাকে মুবারাকবাদতো বটেই, তবে ছিগুণ মুবারাকবাদ (তুবা) এ ব্যক্তিকে যে আমাকে দেখেনি, অথচ আমার উপর ঈমান এনেছে। একটি লোক জিজ্ঞেস করল $ “তুবা কি?' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন ৪ “তুবা হচ্ছে একটি জান্নাতী গাছ যা একশ" বছরের পথ পর্যন্ত ছড়িয়ে রয়েছে । জান্নাতীদের পোশাক ওরই বাকল থেকে বের হয়ে থাকে । (আহমাদ ৩/৭১) সাহল ইব্‌ন সা*দ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “জান্নাতের মধ্যে এমন একটি গাছ রয়েছে যে, সওয়ারী একশ' বছর পর্যন্ত ওর ছায়ায় চলতে থাকবে তবুও তা শেষ হবেনা । অন্য রিওয়ায়াতে নূমান ইব্ন আবী আইয়াশ আল যুরাকী (রহঃ) যোগ করেন যে, আবূ সাঈদ খুদরী (রাঃ) বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ এ গাছের ছায়া যদি দ্রুত গতি সম্পন্ন অর্্ারোহী এক শত বছর ধরে চলতে থাকে তবুও ছায়া অতিক্রম করা সম্ভব হবেনা । (বুখারী ৬৫৫২, মুসলিম ২৮২৭) আবু যার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্নাম বলেছেন £ “আল্লাহ তাআলা বলেন £ “হে আমার বান্দারা! তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ এবং জিন সবাই যদি একটি মাইদানে দীড়িয়ে যায় এবং আমার কাছে প্রার্থনা করে, আর আমি প্রত্যেকেরই সমস্ত চাহিদা পূরণ করে দিই, তাহলে আমার সাম্রাজ্যের ততটুকুই কমবে যতটুকু সমুদ্রের পানি কমে যখন তাতে সুই ডুবিয়ে উঠিয়ে নেয়া হয়। (মুসলিম ৪/১৯৯৪)

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।