(001716115 সুরা ১৩ ৪রাদ ২৭১ পারা ১৩ সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবু মুসা আশ“আরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “যে হিদায়াত ও জ্ঞানসহ আল্লাহ তা'আলা আমাকে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত এ বৃষ্টির ন্যায় যা যমীনের উপর বর্ষিত হয়েছে। যমীনের এক অংশ পানি গ্রহণ করে নিয়েছে, ফলে তাতে প্রচুর পরিমাণে সবজি ও তৃণলতা জন্মেছে। দ্বিতীয় প্রকারের যমীন হচ্ছে কঠিন যা বৃষ্টির পানি ধরে রাখে । এর দ্বারা আল্লাহ তা'আলা জনগণের উপকার সাধন করেন। তারা এঁ পানি নিজেরা পান করে, জীবজন্তকে পান করায় এবং জমিতে সেচ করে ফসল ফলায়। তৃতীয় প্রকার হচ্ছে কংকরময় ভূমি । না তাতে পানি জমে থাকে, না কোন ফসল উৎপন্ন হয়। প্রথমটির দৃষ্টান্ত হচ্ছে এঁ ব্যক্তির যে দীনের জ্ঞান লাভ করেছে এবং আমাকে পাঠানোর মাধ্যমে সে নিজে যে ইল্ম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। আর শেষেরটির উদাহরণ হচ্ছে এ ব্যক্তির যে এ জন্য মাথাও ঘামায়নি এবং যে হিদায়াতসহ আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তা কবূলও করেনি । (ফাতহুল বারী ১/২১১, মুসলিম ৪/১৭৮৮) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আমার ও তোমাদের দৃষ্টান্ত হচ্ছে এ ব্যক্তির ন্যায়, যে আগুন জ্বালালো। আগুন যখন ওর আশেপাশের জায়গাগুলিকে আলোকিত করল তখন প্রজাপতি ও পতঙ্গগুলি এ আগুনে পড়তে শুরু করল এবং এভাবে তাদের জীবন শেষ হতে লাগল । লোকটি বারবার ওগুলিকে আগ্তনে পড়া হতে বাধা দিতে থাকল, কিন্তু এতদ্সত্তেও বাধা না মেনে ওগুলি আগুনে পড়তেই থাকল। ঠিক এরূপই দৃষ্টান্ত আমার ও তোমাদের । আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে আগুন থেকে বাচাতে চেষ্টা করছি এবং বলছি যে, আগুন থেকে দূরে সরে যাও। কিন্ত তোমরা আমার কথা মানছনা । বরং আমার নিকট থেকে ছুটে গিয়ে আগ্তনেই ঝাঁপ দিচ্ছ ।” (আহমাদ ২/৩১২, ফাতহুল বারী ১১/৩২৩, মুসলিম ৪/১৭৯০) ১৮। মঙ্গল তাদের, যারা ),» | 19, 4 74 তাদের রবের আহ্বানে সাড়া (৮ 1951 0১) ০1৮ দেয়। এবং যারা তার ডাকে , , এ. , পারা সাড়া দেয়না তাদের যদি 1১:৮১) ২ সপ] ৪৮ থা 816 ৮ « হ্ ছা ০১৯| 8 0 » 9] %] ৪] 9 লাখে সম পরিমাপ আরও ৩৯০১ $ “৫ ৯
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।