[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১৩ ৪রাদ ২৬৯ পারা ১৩ তাপ দিয়ে স্বর্ণ ও রৌপ্য দ্বারা অলংকার তৈরী করা হয় এবং লোহা ও তামা দ্বারা বিভিন্ন পাত্র তৈরী করা হয়। আগুনে তাপ দেয়ার সময় এগুলিতেও ফেনা জাতীয় জিনিস উথ্থিত হয়। যেমন এ দু*টি জিনিসের ফেনা দূর হয়ে যায়, তেমনিভাবে বাতিল, যা কখনও কখনও হকের উপর ছেয়ে যায়, অবশেষে তা ছাটাই হয়ে যায় এবং হক পৃথক হয়ে যায়। যেমন পানি থেকে ফেনা দূর হয়ে গেলে তা পরিষ্কার হয়ে যায় এবং স্বর্ণ ও রৌপ্যকে যেমন আগুনে তাপ দিয়ে তা থেকে ভেজালকে পৃথক করে দেয়া হয়। তখন সোনা, রূপা, পানি ইত্যাদি দ্বারা দুনিয়াবাসী উপকার লাভ করে এবং ওগুলির উপর যে ভেজাল ও ফেনা এসেছিল তার কোন নাম নিশানাও আর বাকী থাকেনা । আল্লাহ তাআলা মানুষকে বুঝানোর জন্য কতই না পরিষ্কার ও স্পষ্ট দৃষ্টান্ত পেশ করছেন, যেন মানুষ চিন্তা ও অনুধাবন করতে পারে। যেমন তিনি বলেন ঃ ০৯] 4182৩ মানুষের জন্য এ সব দৃষ্টান্ত বর্ণনা করে থাকি, কিন্ত শুধু জ্ঞানী ব্যক্তিরাই এটা বুঝে । (সুরা “আনকাবৃত, ২৯ ৪৪৩) সালাফগণের কেহ কেহ যখন কোন দৃষ্টান্ত বুঝতে অসমর্থ হতেন তখন তারা কাদতে শুরু করতেন। কেননা তা বুঝতে না পারা শুধুমাত্র জ্ঞানশূন্য লোকদের জন্যই শোভা পায়। ইব্‌ন আব্বাস (রাঃ) ১০ ১ ৮৬ 9৩ গে: ৬ 9 এ আয়াতের ব্যাখ্যায় বলেন যে, এতে এ লোকদের বর্ণনা রয়েছে যাদের অন্তর বিশ্বাসের সাথে আল্লাহর জ্ঞান বহনকারী । কতগুলি অন্তর এমনও আছে যেগুলিতে সন্দেহ বাকী থেকে যায়। সুতরাং সন্দেহের সাথে আমল নিরর্€থক। পূর্ণ বিশ্বাসই পুরাপুরিভাবে উপকার পৌছিয়ে থাকে । আল্লাহ তা'আলা বলেন ৪ ১৮১৫ ভ ৬৪৩ 0৭৫1 ত ও 50 ৪4৮ (৭৩ এ ৩6 যো আবজর্না তা ফেলে দেয়া হয় এবং যা মানুষের উপকারে আসে তা যমীনে থেকে যায়) ১) শব্দ দ্বারা সন্দেহকে বুঝানো হয়েছে, যা নিরর্থক ও বাজে জিনিস। বিশ্বাসই ফলদায়ক জিনিস। এটা চিরস্থায়ী হয়। যেমন অলংকারকে আগ্তনে তাপ দিলে ভেজাল বা নকল জিনিস পুড়ে যায় এবং খাঁটি জিনিস বাকী থেকে যায়, তেমনই আল্লাহ তাআলার কাছে বিশ্বাস গ্রহণীয় এবং সন্দেহ প্রত্যাখ্যাত । (তাবারী ১৬/৪১০)

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।