(001716115 সুরা ১৩ ৪রা'দ ২৫৭ পারা ১৩ ৪৮৬77 রা তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করেন। অর্থাৎ তারা মানুষকে কষ্ট ও বিপদ-আপদ থেকে রক্ষা করে পর্যায়ক্রমে আসা যাওয়া করেন। রাত্রিকালের জন্য পৃথক মালাক/ফেরেশতা আছেন এবং দিবা ভাগের জন্যও পৃথক মালাক রয়েছেন। যেমন মানুষের ডানে ও বামে দু'জন মালাক মানুষের আমল লিখার জন্য নিযুক্ত রয়েছেন। ডান দিকের মালাক সাওয়াব লিখেন এবং বাম দিকের মালাক পাপ লিখেন । অনুরূপভাবে তার সামনে ও পিছনে দু'জন মালাক রয়েছেন যারা তার রক্ষণাবেক্ষণ করে থাকেন। সুতরাং প্রত্যেক মানুষ চারজন মালাইকার মধ্যে অবস্থান করে। দু'জন আমল লেখক ডানে ও বামে এবং দু'জন রক্ষণাবেক্ষণকারী সামনে ও পিছনে । যেমন একটি সহীহ হাদীসে রয়েছে £ “তোমাদের কাছে মালাইকা পালাক্রমে আগমন করেন দিনে ও রাতে । ফাজর ও আসরের সালাতে উভয় দলের সাক্ষাত ঘটে । রাতে অবস্থানকারী মালাইকা রাত্রি শেষে আকাশে উঠে যান। বান্দাদের অবস্থা অবগত হওয়া সত্তেও আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন ৪ “তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ?' তারা উত্তরে বলেন 8 “আমরা তাদের কাছে গমনের সময় সালাত আদায় করা অবস্থায় পেয়েছি এবং বিদায়ের সময়ও তাদেরকে সালাত আদায় করা অবস্থায় ছেড়ে এসেছি ।' ফোতহুল বারী ১৩/৪২৬) আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “তোমাদের প্রত্যেকের সাথে ভারপ্রাপ্ত সঙ্গী হিসাবে রয়েছে একজন জিন ও একজন মালাক।' জনগণ জিজ্ঞেস করলেন £ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আপনার সাথেও কি? তিনি উত্তরে বললেন ৪ "হ্যা, আমার সাথেও রয়েছে । তবে আল্লাহ আমাকে তার উপর সাহায্য করছেন। সে আমাকে ভাল ছাড়া অন্য কিছুই হুকুম করেনা ।” (আহমাদ ১/৪০১, মুসলিম ২৮১৪) ইব্ন আবী হাতিম (রহঃ) ইবরাহীম (রহঃ) হতে বর্ণনা করেন যে, বানী ইসরাঈলের কোন এক নাবীর কাছে আল্লাহ তা'আলা অহী করেন 8 “তোমার কাওমকে বলে দাও ৪ যে গ্রামবাসী কিংবা যে গৃহবাসী আল্লাহর আনুগত্য করতে থাকে এবং এক সময় তার অবাধ্য হতে শুরু করে, আল্লাহ তাদের পছন্দনীয় জিনিসগুলিকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়ে এ জিনিসগুলি তাদের কাছে আনয়ন করেন যেগুলি তারা অপছন্দ করে। অতঃপর এর সমর্থনে তিনি আল্লাহ তা“আলার
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।