(001716115 সুরা ১৩ ৪রাদ ২৫৩ পারা ১৩ আমিতো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান হতে । অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে । পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিন্ডে, অতঃপর রক্তপিন্ডকে পরিণত করি মাংসপিন্ডে এবং মাংসপিন্ডকে পরিণত করি অস্িপঞ্জরে; অতঃপর অস্থিপঞ্জরকে ঢেকে দিই মাংস দ্বারা; অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টি রূপে; অতএব নিপুণতম অ্টা আল্লাহ কত কল্যাণময়! (সুরা মুঁমিনূন. ২৩ ৪ ১২-১৪) আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপকরণ তার মায়ের পেটে চল্সিশ দিন পর্যন্ত জমা হতে থাকে । অতঃপর চল্লিশ দিন পর্যন্ত ওটা জমাট রক্তের আকারে থাকে । তারপর চল্লিশ দিন পর্যন্ত ওটা মাংস পিন্ড রূপে থাকে । এরপর আল্লাহ তা'আলা একজন মালাক প্রেরণ করেন, যীকে চারটি কথা লিখে নেয়ার নির্দেশ দেয়া হয়। ওগুলি হচ্ছে ঃ তার রিয্ক, তার বয়স, তার আমল এবং সে সৌভাগ্যশালী হবে নাকি দুর্ভাগা হবে। (ফাতহুল বারী ১১/৪৮৬, মুসলিম ৪/২০৩৬) অন্য হাদীসে আছে যে, তখন মালাক জিজ্ঞেস করেন 8 “হে আমার রাবব! সে নর হবে, নাকি নারী হবে? হতভাগা হবে, নাকি সৌভাগ্যশালী হবে? তার জীবিকা কি হবে? তার বয়স কত হবে? আল্লাহ তা'আলা তখন বলে দেন এবং তিনি লিখে নেন। (ফাতহুল বারী ১১/৪৮৬, মুসলিম ৪/২০৩৮) আবদুল্লাহ ইব্ন উমার রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “অদৃশ্যের পাচটি চাবী রয়েছে যা আল্লাহ ছাড়া কেহই জানেনা । (১) আগামীকালের খবর আল্লাহ ছাড়া অন্য কেহ অবগত নয়। (২) জরায়ুতে যা কিছু কমে বা বাড়ে তা একমাত্র আল্লাহই জানেন। (৩) বৃষ্টি কখন হবে তার অবগতিও শুধুমাত্র আল্লাহরই আছে। (8) কে কোথায় মারা যাবে এ খবরও আল্লাহ ছাড়া কেহ জানেনা । এবং (৫) কিয়ামাত কখন সংঘটিত হবে এ খবরও একমাত্র আল্লাহই রাখেন ।' (ফাতহুল বারী ৮/২২৫) জরায়ুতে যা কিছু কমে' এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গর্ভ পড়ে যাওয়া। আর 'জরায়ুতে যা কিছু বাড়ে" এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঃ কিভাবে তা পূর্ণ হয় এ খবরও আল্লাহ তা'আলাই রাখেন। দেখা যায় যে, কোন কোন নারী গর্ভ ধারণ করে পূর্ণ দশ মাস। আবার কেহ ধারণ করেন নয় মাস। কারও গর্ভ বাড়ে এবং কারও কমে । নয় মাস থেকে কমে যাওয়া এবং নয় মাস থেকে বেড়ে যাওয়া আল্লাহ তাআলার অবগতিতে রয়েছে। (তাবারী ১৬/৩৫৯)
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।