[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২ ঃ ইউসুফ ২৩৬ পারা ১৩ সবগুলিই নিশ্চিত রূপে পরিপূর্ণ হবে । তার অন্তরে এরূপ ধারণা জাগ্রত হয়নি যে, না জানি হয়তো আল্লাহ তা'আলার কোন ওয়াদা ভুল প্রমাণিত হবে কিংবা হয়তো পূর্ণ হবেনা । তবে হ্যা, নাবীগণের উপর বিপদ-আপদ আসতে থেকেছে এবং শেষ পর্যন্ত তারা আশঙ্কা করে বসেছেন যে, না জানি হয়তো তাদের অনুসারীরাও তাদের উপর বদ-ধারণা করে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে বসবে ।' অতঃপর তিনি তিলাওয়াত করেন, 15 3$ ৯ 19493 (বং লোকে ভাবল যে, রাসূলদেরকে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে) (তাবারী ১৬/৩০৭) অতএব একটি কিরা'আত আছে তাশ্দীদের সঙ্গে এবং একটি কিরা“আত আছে তাখৃফীফের সঙ্গে (অর্থাৎ ১ অক্ষরের নীচে শুধু যের, উপরে তাশ্দীদ নয়)। তাশ্দীদবিহীন অবস্থায় যে তাফসীর ইবৃন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে তাতো উপরে উল্লিখিত হয়েছে। ইব্‌ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি এই আয়াতটিকে এভাবেই পড়তেন অর্থাৎ 1114 পড়তেন। আর তিনি এটা এভাবে পাঠ করে বলেন £ “কারণ এটাই যা তুমি অপছন্দ কর ।” এই রিওয়ায়াতটি এঁ রিওয়ায়াতের বিপরীত যা এই দুই মহান ব্যক্তি হতে অন্যরা রিওয়ায়াত করেছেন। তাতে রয়েছে যে, ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন £ “যখন রাসূলগণ তাদের সম্প্রদায়ের লোকদের আনুগত্য হতে নিরাশ হয়ে যান এবং তাদের সম্প্রদায়ের লোকেরা মনে করে যে, নাবীরা তাদেরকে মিথ্যা কথা বলেছেন, তখনই আল্লাহর সাহায্য এসে পড়ে এবং আল্লাহ যাকে ইচ্ছা নাজাত দেন।” এইরূপ তাফসীর অন্যদের থেকেও বর্ণিত আছে। ইবরাহীম ইব্‌ন আবু হামযা আল জাযারী (রহঃ) হতে বর্ণিত আছে যে, একজন কুরাইশী যুবক সাঈদ ইব্‌ন যুবাইরকে রেহঃ) বলেন ঃ “হে আবু আবদুল্লাহ! 15৬ শব্দটিকে কিভাবে পড়তে হবে? এই শব্দটির কারণে হয়তো আমি এই আয়াতটির পাঠ ছেড়েই দিব ।” তখন তিনি যুবকটিকে বলেন ৪ “তাহলে শোন! এর ভাবার্থ হচ্ছে ঃ যখন নাবীগণ তাদের কাওমের আনুগত্য থেকে নিরাশ হয়ে যান এবং কাওম বুঝে নেয় যে, নাবীরা তাদেরকে মিথ্যা কথা বলেছেন (তখনই আল্লাহর সাহায্য এসে যায়)।” এ কথা শুনে যাহহাক ইব্‌ন মুযাহিম (রহঃ) মন্তব্য করেন $ “এরূপ উত্তর আমি কোন জ্ঞানী ব্যক্তির মুখে ইতোপূর্বে শুনিনি। যদি আমি এখান হতে ইয়ামানে গিয়েও এরূপ উত্তর শুনতাম তাহলে ওটাকেও আমি আমার ভ্রমনের কষ্টকে কিছুই মনে করতামনা ।* মুসলিম ইব্ন ইয়াসারও (রহঃ) তার এই জবাব

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।