[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 4
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২ ৫ ইউসুফ ২০২ পারা ১৩ 4 হ 29০48 ইউসুফ (আঃ) যখন অভ্যাস মত তার ভাইদেরকে এক একটি উট বোঝাই মাল দিতে লাগলেন এবং তাদের মালপত্র বোঝাই হতে লাগল তখন তিনি তার চতুর ভৃত্যদেরকে গোপনে নির্দেশ দিলেন যে, তারা যেন রৌপ্য নির্মিত শাহী পানপাত্রটি তার সহোদর ভাই বিনইয়ামীনের বস্তার মধ্যে গোপনে রেখে দেয়। কারও কারও মতে পানপাত্রটি ছিল স্বর্ণ নির্মিত। ইব্‌ন যায়িদ রেহঃ) বলেন যে, ওতে পানি পান করা হত। (তাবারী ১৬/১৭২) পরবর্তী সময়ে ওর দ্বারাই খাদ্যদ্রব্য মেপে দেয়া হত বলে ইব্ন আব্বাস (রাঃ), মুজাহিদ (রহঃ), কাতাদাহ (রহঃ), যাহহাক (রহঃ) এবং আবদুর রাযযাক (রহঃ) বর্ণনা করেছেন । (তাবারী ১৬/১৭৩) দুর্ভিক্ষের কারণে ওটা পানি পানের জন্য ব্যবহার করার পরিবর্তে শষ্য মেপে দেয়ার কাজে ব্যবহার করতে দেয়া হয়েছিল । শুবাহ রেহঃ) আবু বিশর (রহঃ) হতে, তিনি সাঈদ ইব্‌ন যুবাইর (রহঃ) হতে বর্ণনা করেন, ইব্‌ন আব্বাস (রাঃ) বলেছেন যে, বাদশাহর বাটিটি ছিল রূপার তৈরী, তিনি ওটি দ্বারা পানি পান করতেন। (তাবারী ১৬/১৭৬) ইউসুফ (আঃ) নিজেই সবার অলক্ষ্যে এ বাটিটি বিনইয়ামীনের বস্তায় লুকিয়ে রাখেন । অন্যত্র বলা হয়েছে, ইউসুফের (আঃ) নির্দেশ অনুযায়ী তার বুদ্ধিমান ভূত্যরা এ পেয়ালাটি তার ভাই বিনইয়ামীনের বস্তায় রেখে দিল। অতঃপর তার লোকেরা ঘোষণা করে ৪ ১.4 ৮ | এ হে যাতরীদল! তোমরা নিশ্চয়ই চোর । তার ভাইয়েরা এ কথা শুনে জিজ্ঞেস করল ৪ ১541১ আপনাদের কি জিনিস হারিয়েছে? সে উত্তরে বলল ৫ এ) 619৯ ১8 আমাদের শাহী পানপাত্র হারিয়ে গেছে যার দ্বারা খাদ্য মাপা হত। বাদশাহর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, যে ওটা খুঁজে বের করে আনবে তাকে এক উট বোঝাই খাদ্য প্রদান করা হবে । আমিই এর যামীন।

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।